নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিন মোহাম্মদ

অতি সাধারণ

আমিন মোহাম্মদ

সৃষ্টির রহস্য খুঁজেফিরি সারাক্ষণ

আমিন মোহাম্মদ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের জাতীয় নির্বাচনে ইভিএম কার্যকর পদ্ধতি নয় তা বিডিনিউজ২৪.কম প্রমান করল

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪০





আজ ১৭ ফেব্রুয়ারী।

অন লাইনে ভোট চলছে সকাল থেকে।

বাংলাদেশের বিখ্যাত এবং জনপ্রিয় অনলাইন পত্রিকা ‘বিডিনিউজ২৪.কম’।



বিষয় “মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী দল জামায়াতে ইসলামীর কোন অধিকার নেই বাংলাদেশে রাজনীতি করার। সারা দেশে জামায়াত নিষিদ্ধের দাবি উঠার প্রেক্ষাপটে প্রধান মন্ত্রীর এই বক্তব্যে আপনি কি একমত?



পক্ষে থাকলে ‘হ্যাঁ’, বিপক্ষে থাকলে ‘না’ ক্লিক করুন।



আমরা তাই-ই করলাম। চলছে বেশ। বিকেল পর্যন্ত ভালয় চললো। কিন্তু,



রাত ৮-১০ মিঃ মোট ভোটার ১৩২০৬ জন তন্মধ্যে

হ্যাঁ ৩৫ শতাংশ (৪৬২২.২১ জন) এবং

না ৬৫ শতাংশ (৮৫৮৩.৯ জন)।



রাত ৮-১৮ মিঃ মোট ভোটার ১৩৩৩৭ জন তন্মধ্যে

হ্যাঁ ৩৫ শতাংশ (৪৬৬৭.৯৫) এবং

না ৬৫ শতাংশ (৮৬৬৯.০৫ জন)।



সুপ্রিয় পাঠক খেয়াল করুন, এখানে রাত ৮-১৮ মিঃ মোট ভোট দাতার সংখ্যা ১৩২০৬ থেকে ১৩৩৩৭ হলো অর্থাৎ ১৩১ জন ভোটার ভোট দিলেও ‘হ্যাঁ’ ৩৫ শতাংশ এবং ‘না’ ৬৫ শতাংশ ঠিক ঐ জায়গায় রয়েছে, নড়ে চড়ে নাই কিন্তু!



যাক ঘটনা এখানে ঘটনি। আসলে ঘটনা ঘটেছে ঠিক রাত ৮-১৮ মিঃ থেকে রাত ৮-৫৩ মিঃ ঠিক এর মধ্যে!



এখন খুব শতর্ক ভাবে খেয়াল করুন, দারুন মজার কাহিনী,



রাত ৮-৫৩ মিঃ মোট ভোটার ১৪০১৬ জন তন্মধ্যে

হ্যাঁ- ৮৭ শতাংশ এবং না -১৩ শতাংশ ।



দেখলেন, হ্যাঁ -৩৫ শতাংশ থেকে এক্কে লাফে ৮৭ শতাংশ হয়ে গেল, মাত্র কয়েক মিনিটে!



চলুন এখন পাটি গনিতের হিসেবে যাই,



অর্থাৎ রাত ৮-১৮ মিঃ মোট ভোটার ১৩৩৩৭ জন, আবার রাত ৮-৫৩ মিঃ মোট ভোটার ১৪০১৬ জন, তাহলে এই ৩৫ মিঃ সময়ে কতজন ভোট দিয়েছে?



হ্যাঁ ঠিকই ধরেছেন, ১৪০১৬-১৩৩৩৭= ৬৭৯ জন



তর্কের খাতিরে যদি আমরা ধরেও নেই যে এই ৬৭৯ জন ভোটার সবাই ‘হ্যাঁ’ ভোট দিয়েছে তাহলে রেজাল্ট কত হবার কথা, বলুন তো?



চলুন অঙ্ক কষে দেখি,



হ্যাঁ-( ৪৬৬৭.৯৫+৬৭৯= ৫৩৪৬.৯৫ জন ) অর্থাৎ ৩৮.১৪৮% এবং

না- (৮৬৬৯.০৫ জন) অর্থাৎ ৬১.৮৫১%



তাহলে তারা যে উল্লেখ করল ‘হ্যাঁ- ৮৭ %’ এটা হয় কী করে?



কী বুঝলেন তো? সব ফকফকা! একেই বলে ডিজিটাল কারচুপি!



জাতীয় নির্বাচনেও যে এ রকম ডিজিটাল কারচুপি হবেনা তার নিশ্চয়তা কে দিবে?



সুতরাং বাংলাদেশের জাতীয় নির্বাচনে ইভিএম মোটেও কার্যকর পদ্ধতি নয়।



সময় থাকতে-ই বলি ‘সাধু সাবধান’!!

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৩

ওমায়ের আহমাদ বলেছেন: কি মন্তব্য করা যেতে পারি ভাবছি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!




থাক কিছু বললাম না,

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০১

আমিন মোহাম্মদ বলেছেন: ভাবতে থাকেন------

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৪

লুলুপাগলা বলেছেন: ওমায়ের আহমাদ বলেছেন: কি মন্তব্য করা যেতে পারে ভাবছি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০২

আমিন মোহাম্মদ বলেছেন: ভাবতে থাকেন------

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২২

সাইকেলার বয় বলেছেন: bdnewse24 এ কিছুদিন আগেও এমন ঘটনা দেখা গেছে। তাই অবাক হইনি।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৩

আমিন মোহাম্মদ বলেছেন: অবাক হইনি তবে চিন্তার বিষয়

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩১

বিডি আইডল বলেছেন: বিডি নিউজের মালিক সালমান এফ রহমানের মত বাটপার জোচ্চার, এর প্রধান দায়িত্বে আছেন মহিল কোটায় এমপি হওয়া বেবী মওদুদ...এরা যদি কিছুটা সরকারী প্রোপাগান্ডার কাছে ব্যবহৃত হয়ই...দোষের কি??

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১২

আমিন মোহাম্মদ বলেছেন: প্রশাসন পকেটে থাকলে দোষের কিছু নাই।
তবে ভাবনার বিষয়, কী বলেন?

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৫

টয় বয় বলেছেন:
-

শেয়ার বাজার, সোনালী ব্যাংক, পদ্মা সেতু লুটের টেকা খাইয়া নিমক হারামী কেম্নে করে, বলেন ভাই :(:(

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৭

আমিন মোহাম্মদ বলেছেন: থাক, আর বলিয়েন না, আবার কেউ শুনবে---

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪০

নাঈমুল ইসলাম প্রজন্ম ’৭১ বলেছেন: এরা এক একটা হারামজাদা। তা না হলে বিবেকহীন এইসব কাজ করতে পারতো কীভাবে?

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৮

আমিন মোহাম্মদ বলেছেন: হ ভাইয়্যা, কি করুম!

৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪২

দীপ্তপন বলেছেন: জরিপ করতে বিডিনিউজ কারচুপি করল। বাংলানিউজ তো জরিপ বন্ধ করে দিল। তাহলে মানুষ যাবে কোথায়?

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৮

আমিন মোহাম্মদ বলেছেন: জেল খানায়!

৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫২

প্রল্ল্যেখ বলেছেন: ভায়া !!! ইভিএম কি জিনিস , ক্যাম্নে কাজ করে কোন আইডিয়া আছে ??
শুধু শুধু নিজের মূর্খতার কথা মাইক দিয়ে প্রচার করেন ক্যান ???

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০০

আমিন মোহাম্মদ বলেছেন: পন্ডিত ভাই, 'ইভিএম কি জিনিস , ক্যাম্নে কাজ করে' সেটা নিয়ে একটা পোস্ট দেন, আমার মত মূর্খরা কিছু শিখি আপনার মত পন্ডিতদের কাছে, কী বলেন?

৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৬

ফকির মজুমদার বলেছেন: এই হল ডিজিটাল কারচুপির নমুনা। :-B

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৯

আমিন মোহাম্মদ বলেছেন: থাক, আর বলিয়েন না, আবার কেউ শুনবে---

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.