| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমিনুল ইসলাম
একঘেয়েমি আমাকে তাড়া করছে নাকি আমি একঘেয়েমিকে তাড়া করে বেড়াচ্ছি, বোঝা দায়। http://aisjournal.com http://www.androidkothon.com
ওডেস্ক থেকে টাকা আনার ব্যাপারে স্টাডি করতে গিয়ে লক্ষ্য করলাম বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্ট-এ সরাসরি ওয়্যার ট্রান্সফার করার ব্যবস্থা রয়েছে। এ জন্য প্রয়োজন একটি সুইফট কোড। আমি জানতে চাচ্ছি, বাংলাদেশের কোন কোন ব্যাংক এই সুইফট কোডের মাধ্যমে টাকা গ্রহণের সুবিধা দিয়ে থাকে এবং এর জন্য আলাদা কোনো ফি বা অ্যাপ্লিকেশন করতে হয় কি না। আর যদি করতে হয়, তাহলে কী কী জিনিসের প্রয়োজন হয়।
আশা করি সাহায্য পাবো। ধন্যবাদ।
২|
২৯ শে জানুয়ারি, ২০১১ রাত ১২:৩৮
েক আিম বলেছেন: ও আছ্ছা এর জন্য কোন সার্ভিস চার্য কাটবে না। জাষ্ট যে কারেন্সি তে পাবেন তা ব্যাংক নিজস্ব রেটে কনভার্ট করে আপনার একাউন্টে টাকাতে দেবে।
২৯ শে জানুয়ারি, ২০১১ রাত ২:৪১
আমিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৩|
২৯ শে জানুয়ারি, ২০১১ রাত ১২:৩৯
শুকনা মরিচ বলেছেন: (HSBCBDDH) এই swift code use করে আপনি HSBC ব্যাংকের মাধ্যমে (USD/GBP/EURO) পাঠাতে পারেন। শুধুমাত্র ২০০০ এর উপরে amount হলে একটা C Form পুরন করতে হবে।
Total amount এর উপরে ৩৫০ টাকা + ভ্যাট charge হবে। এছাড়া আর কোনো hidden charge নাই।
আশাকরি উপকৃত হবেন।
২৯ শে জানুয়ারি, ২০১১ রাত ২:৪০
আমিনুল ইসলাম বলেছেন: এইচএসবিসিতে তো অ্যাকাউন্ট লাগবে তাই না? ![]()
৪|
২৯ শে জানুয়ারি, ২০১১ রাত ১২:৪৭
kisuna বলেছেন: ব্যাংক এশিয়া
৫|
২৯ শে জানুয়ারি, ২০১১ রাত ২:০৬
hks001 বলেছেন: IBBLBDDH
ইসলামী বাংক বাংলাদেশ।
৬|
২৯ শে জানুয়ারি, ২০১১ রাত ২:০৭
wPinwir বলেছেন: আপনার যে ব্যাংকে একাউন্ট আছে সে ব্যাংকের যে কোন শাখায় বা হেড অফিসে যোগাযোগ করে সে ব্যাংকের swift নাম্বার নিতে পারবেন।
এই কোড ১২ ডিজিটের হয়: প্রথম ৪ ডিজিট XXXX ব্যাংকের নাম, পরের ৪ ডিজিট বাংলাদেশের সংক্ষিপ্ত রূপ BDDH, তার পরের ৪ ডিজিট xXXX ব্যাংকের হেড অফিস হলে xxxx হবে আর কোন নির্দিষ্ট শাখা হলে শাখার নামের ৩টি অক্ষর বা ডিজিট হবে।
এর জন্য কোন সার্ভিস চার্য কাটবে না। যে কারেন্সি তে পাবেন তা ব্যাংক রেখে দিয়ে তার বদলে ব্যাংকের নিজস্ব রেটে কনভার্ট করে আপনার একাউন্টে টাকাতে দেবে। যারা সার্ভিস চার্য কাটবে আপনি সেখানে যাবেন না
শুকনা মরিচ বলেছেন: শুধুমাত্র প্রাপ্ত এমাউন্ট ২০০০/- এর উপরে হলে একটা C Form পুরন করতে হবে।
২৯ শে জানুয়ারি, ২০১১ রাত ২:৪৩
আমিনুল ইসলাম বলেছেন: জনতা ব্যাংকে তো সুইফটের মাধ্যমে টাকা পাওয়ার সুবিধা থাকার কথা না। আছে? বলতে পারেন?
৭|
২৯ শে জানুয়ারি, ২০১১ রাত ৩:০০
গুরু ভাই বলেছেন: বাংলাদেশের সব ব্যাংকের সুইফট কোড পাবেন এখানে ।
জনতা ব্যাংকেরটাও পাবেন।
আর টাকা পাঠানোর জন্য কোন অ্যাপ্লিকেশন করতে হবে না।
২৯ শে জানুয়ারি, ২০১১ সকাল ১১:৪০
আমিনুল ইসলাম বলেছেন: কেবল সুইফট কোড দিয়ে টাকা পাঠালে ব্যাংক কীভাবে বুঝবে কোন অ্যাকাউন্টে টাকাটা আসবে? কারণ আমি দেখলাম শুধু সুইফট কোডই চাচ্ছে ওডেস্ক।
৮|
২৯ শে জানুয়ারি, ২০১১ রাত ৩:০৩
wPinwir বলেছেন: বিশ্বের প্রতিটি ব্যাংকের swift নাম্বার আছে। জনতা ব্যাংকের তো অবশ্যই আছে। এদেশের অনেক ব্যাংকের যখন জন্মও হয়নি, জনতা তার আগে থেকেই swift এর সদস্য। আপনি আপনার সমস্যা নিয়ে সরাসরি ব্যাংক ম্যানেজারের সাথে কথা বলুন। আপনার একাউন্ট AD শাখায় হলে দিনে দিনেই টাকা হাতে পাবেন, আর Non-AD শাখা হলে ২ - ৩ দিন লাগতে পারে।
২৯ শে জানুয়ারি, ২০১১ সকাল ১১:৩৭
আমিনুল ইসলাম বলেছেন: এডি কী? ![]()
৯|
২৯ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৩৫
শুকনা মরিচ বলেছেন: জ্বি - HSBC তে এ্যাকাউন্ট থাকা লাগবে ।
১০|
২৯ শে জানুয়ারি, ২০১১ রাত ৮:৩৬
গুরু ভাই বলেছেন: "কেবল সুইফট কোড দিয়ে টাকা পাঠালে ব্যাংক কীভাবে বুঝবে কোন অ্যাকাউন্টে টাকাটা আসবে? কারণ আমি দেখলাম শুধু সুইফট কোডই চাচ্ছে ওডেস্ক" --- সুইফট কোড শুধু ব্যাংকের নির্দিষ্ট শাখার জন্য হয়।এর সাথে অবশ্যই আপনার অ্যাকাউন্ট ইনফো লাগবে।
১১|
২৯ শে জানুয়ারি, ২০১১ রাত ৮:৫৭
wPinwir বলেছেন: AD মানে Authorized Dealer, মানে হল, ব্যাংকের যে শাখায় বৈদেশিক বানিজ্য সংক্রান্ত লেনদেন করা যায়। বাংলাদেশ ব্যাংক এর কাছ থেকে এই অনুমোদন নিতে হয়। ব্যাংকের SWIFT এবং আপনার Name ও Account No. অবশ্যই লাগবে।
১২|
৩০ শে জানুয়ারি, ২০১১ রাত ৩:১৬
আমি আজব পোলা বলেছেন: এতো কষ্ট করার দরকার কি? কারো পেপালে $ টা দিয়া দেন।
০১ লা ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:২০
আমিনুল ইসলাম বলেছেন: কার পেপালে নিমু ভাই। তেমন কেউ পরিচিত নাই।
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১১ রাত ১২:৩৬
েক আিম বলেছেন: বাংলাদেশের সব ব্যাংক ই বিদেশ থেকে টাকা পাঠানো যায়। সুইফট কোড সব ব্যাংকের জন্য ইউনিক। যেমন কারো ফোন নং।