| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরনো নদীটার সাথে আলাপ হলো কাল
ঝাউবনের পাশে বসে
অনেক অভিমান জমেছিলো তার বুকে
কলকল বলে গেলো বিরতিহীন;
বরাবরই মিতবাক আমি
হিমবাহের জড়তা ছিলো বুকে
আমার সহস্র চোখ বেয়ে
খুলে পড়ছিলো সহস্র শুদ্ধ নদীর মুখোশ!
©somewhere in net ltd.