নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এম আমির হোসেন

এইতো!

এম আমির হোসেন

পেশাঃ চিকিত্সক----ভালো লাগেঃ কবিতা, গান, ভ্রমন, বইপড়া---

এম আমির হোসেন › বিস্তারিত পোস্টঃ

শাহবাগ

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫২

যদি মানুষ হও শাহবাগে যাও

রক্তে যদি থাকে দেশলাই পরিমাণ বারুদ

শাহবাগে গিয়ে তবে সামষ্টিক মশাল জ্বালাও;

অথবা নিজেই আগুন হও

পুড়তে ও পোড়াতে শিখে নাও অগ্নিচুল্লিতে;

সবসময় আসে না রক্তকে ভিসুবিয়াস করার সুযোগ

চোখ আর পেশিতে মশাল জ্বালানোর সুযোগ নাও পেতে পারো আর

ইতিহাসে সুযোগ একবারই আসে

শত জীবন পরে একবারই মানুষ বীরযোদ্ধা হতে পারে;



হে তরুণ-তরুণী, হে ছাত্র, হে সংসারী মানব

যদি ছিটেফোঁটাও মানুষ হও, সামান্য মানুষ

একবার, অন্তত একবার শাহবাগে যাও

ইতিহাসের শূন্য সিংহাসন ডাকছে তোমাকেই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.