| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হুমায়ুন আজাদ,
আপনি শাহবাগে এসে দেখে যান
সব কিছু নষ্টদের অধিকারে যায় নি!
এখানে তরুণরা জ্বলন্ত দেশের সন্মুখে দাঁড়িয়ে
নিরোর মত বাঁশি বাজায় না
তারা রণহুংকার দিতে জানে;
শুধু ক্রিকেট আর রূপসীকে নিয়ে মাতে না তারা
ফেসবুকে লাইক-কমেন্টের পাশাপাশি
স্বদেশকেও বুকের গোপনে দেয় সহস্র লাইক,
শুধু প্রেয়সীর সাথে তারা ডেট করে না
রূপসী দেশের সাথেও ডেট করে ষোলই ডিসেম্বর
সুকন্ঠী ভাষার সাথে করে একুশে ফেব্রুয়ারি,
নষ্ট ধুলোর নীচ থেকে তারা খুঁজে নিতে জানে
অমূল্য খনিজ;
প্রিয় কবি, একবার শাহবাগে আসুন
নিজ চোখে দেখে যান- সব কিছু নষ্টদের অধিকারে যায় নি;
সব কিছু তারুণ্যের অধিকারে গ্যাছে
বিগত অপূর্ণ স্বপ্ন, স্বাধীনতা সব সব
চলে গ্যাছে তারুণ্যের বিদ্রোহী অধিকারে!
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৭
েসাহাগ২৫কগগ বলেছেন: কে কি করেন ভাই,সে কথা জানতে না চাই
কে কি জানেন ভাই,সে কথা জানতে না চাই
সবাইকে শুধু একটাই অনুরোধ
শাহবাগের রনতরীতে আজ কিন্তু হাজির হওয়া চাই।
এই বাংলার মাটিতে,সবাই মিলে একসাথে
নয় মরব নয় মারব
জনে জনে হবে রে খবর
সবাই মিলে বলব শুধু ,দে দে তোরা রাজাকারের কবর।
জামাতীদের কালো হাত করব মোরা বন্ধ
রব না মোরা ঘরে বসে,হব না আরতো অন্ধ
রাজনিতীর নোংরা খেলা,বন্ধ করতে প্রহসনের রায়
ওরে বাংলার দামাল ছেলেরা,আজ তোরা দলে দলে আয়।
আমি যাব না তুই কি যাবি
এসব না করি ভাই
চল সবাই একসাথেতে শাহবাগের রনতরীতে যাই।