| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সমাজে একদল লোক আছেন যারা অল্পবিস্তর জ্ঞান-বিজ্ঞান সম্পর্কে ধারণা রাখেন, কোন নতুন কিছু আবিষ্কৃত হলে সেই আবিষ্কৃত জিনিসটি যে বহু আগেই ধর্মগ্রন্থে ছিলো তা প্রমাণ করার জন্য উঠেপড়ে লাগার উদ্দেশ্যে। তাদের এই প্রচেষ্টা হাস্যকর। বিজ্ঞান জিনিসটা যে ধর্ম থেকেই এসেছে এটা প্রমাণ করার জন্য তারা যেসব যুক্তি প্রদান করে থাকেন তা আদতে ধর্মকেই অসম্মান করে বেশি। ধর্ম হলো সাংস্কৃতিক ব্যাপার; বিশ্বাস হলো যার মূল চালিকা শক্তি। আর বিজ্ঞান হলো প্রমাণিত সত্য যা ধাপে ধাপে রহস্যকে উন্মোচন করে। যেমন ধরুণ, আমরা বড়দের সন্মান করি, ছোটদের স্নেহ করি—এই ব্যাপারগুলো সাংস্কৃতিক; এখানে বিজ্ঞানের কিছু নেই। পানি তৈরি হয় হাইড্রোজেন ও অক্সিজেন দ্বারা—এটি বিজ্ঞান; সেই পানি দিয়ে স্নান পদ্ধতি, রান্না-বান্না, পানির ব্যবহার পদ্ধতি ইত্যাদি সাংস্কৃতিক ব্যাপার। সংস্কৃতি-বিশ্বাস ইত্যাদির সাথে বিজ্ঞান সাংঘর্ষিক নয়। একটি সমাজ চলতে সবগুলোই প্রয়োজনীয় উপাদান। প্রচলিত নৈতিকতা বোধের মানদণ্ড হিসেবে কিংবা দূর্বল চেতনার সবল আশ্রয় হিসাবে প্রয়োজন আছে ধর্মেরও। আবিষ্কৃত জ্ঞান-বিজ্ঞান বহু আগেই ধর্মে ছিলো ইত্যাদি প্রমাণ করার হাস্যকর চেষ্টা না করে আমাদের উচিৎ নতুন নতুন জ্ঞান-বিজ্ঞান আবিষ্কারে সচেষ্ট হওয়া। নিদেনপক্ষে যারা জ্ঞান-বিজ্ঞান-দর্শন ইত্যাদি বিষয় নিয়ে কাজ করে থাকেন তাঁদের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে তাঁদের উৎসাহিত করা। মনে রাখতে হবে, সমাজের অগ্রগতি অইসব গুটিকয় হ্যামিলিওনের বাঁশিওয়ালা দিয়েই হয়।
২|
২১ শে মে, ২০১৩ রাত ৯:২২
পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: আইনস্টাইন এই কথা বলেছেন?? মাথা ঠিক আছে তো । রেফারেন্স দিয়েন।
৩|
২২ শে মে, ২০১৩ সকাল ৯:১৬
এম আমির হোসেন বলেছেন: আইনস্টাইনের হাজার হাজার বৈজ্ঞানিক কথা বলেছেন। এগুলো আমরা কতজন চর্চা করি?
৪|
২৫ শে মে, ২০১৩ রাত ৯:২৯
বিড়ি বলেছেন: নাইস থট
©somewhere in net ltd.
১|
২১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
সাবাব ইকবাল বলেছেন: "বিজ্ঞান জিনিসটা যে ধর্ম থেকেই এসেছে এটা প্রমাণ করার জন্য তারা যেসব যুক্তি প্রদান করে থাকেন তা আদতে ধর্মকেই অসম্মান করে বেশি।"
এই কথাটার সাথে আমি একমত। কিন্তু একটা ব্যাপারে দ্বিমত। ধর্ম ব্যাপারটা সাংস্কৃতিক না। অন্তত আমি একজন মুসলমান হয়ে তা বিশ্বাস করি না। ধর্ম কখনও জ্ঞান আরোহণ করতে নিষেধ করে না। ধর্ম কখনও বিজ্ঞানকে বাধা দেয় না। যা হয় সবই মানব সৃষ্ট। যারা ধর্মান্ধ তারা যদি বিজ্ঞানের আবিষ্কৃত জিনিসের সাথে ধর্মের তুলনা বাদ দিয়ে একটু বিজ্ঞানের দিকে মনোযোগী হতো আর বিজ্ঞানীরা যদি শুধুমাত্র যুক্তির বাইরে এসে একটু ধর্মের নৈতিকতা শিক্ষা নিত তাহলে এই সমাজটা আরো সুন্দর হতো। আইন্সটাইনের মতো বিজ্ঞানী বলেছেন " ধর্ম ছাড়া বিজ্ঞান অন্ধ আর বিজ্ঞান ছাড়া ধর্ম পঙ্গু।"