| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকাল অফিস যাওয়ার সময় বাসে পদ্মাবতীর সাথে দেখা হোল। সে খুব রাগ করে বলল, আলাওল সাহেব তাকে নিয়ে নাকি খুব বাড়াবাড়ি করে ফেলেছিলেন। তার বর্ণনায় পদ্মাবতীর যে দেহ-সৌষ্ঠব এঁকেছেন তা’তে নাকি যুগযুগ পুরুষগণ শুধু তার রূপ নিয়েই ভেবেছে, তাঁর মনটা বুঝার চেষ্টা করে নি। আমাকে অনুরোধ করল, আমি যেন তার মনের অসাধারণ সৌন্দর্য্যের কথা নিয়ে মহাকাব্য টাইপ কিছু লিখি, নিদেনপক্ষে একটা হলেও কবিতা।
আমি বিনয়ের সাথে আমার অপারগতার কথা জানালাম এবং বললাম পুরুষগণের মনে আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে নারীগণের চিরস্থায়ী বন্দোবস্থ করার জন্য সৌন্দর্য্য হচ্ছে সর্বশ্রেষ্ঠ সম্পদ, এবং তাকে ক্লিওপেট্রার কথা মনে করিয়ে দিলাম।
পদ্মাবতী কপট অভিমান করে বলল, পুরুষগণের মন নিল-নদে ডুবে মরুক!
২|
২৫ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
এম আমির হোসেন বলেছেন: হাহাহাহাহাহা
৩|
২৫ শে মে, ২০১৩ রাত ৯:২৬
বিড়ি বলেছেন: ডুবেই আছে ;-(
৪|
২৫ শে মে, ২০১৩ রাত ১০:০৭
ফারজানা শিরিন বলেছেন: াহাহহাহাহাহাহা
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:০০
খেয়া ঘাট বলেছেন: পদ্মাবতী কপট অভিমান করে বলল, পুরুষগণের মন নিল-নদে ডুবে মরুক ।
হাহাহাহাহাহা।