| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রাচীন গ্রিক দার্শনিক এরিস্টিপাস সুখবাদের জনক। তাঁর মতে ইন্দ্রিয় সুখই প্রকৃত সুখ। ইন্দ্রিয় সুখ অর্জন করতে যেয়ে তৎকালীন আইন অনুসারে তাঁকে অনেক বিড়ম্বনায় পড়তে হয়েছিলো। এপিকিউরিয়াস সুখের জন্য আনন্দ বাগানে যেতে বলেছেন। তিনি বস্তুবাদী দৃষ্টি থেকে কল্যাণ সুখের কথা বলেছেন। আবার চিনা দার্শনিক মাউ জ্যুও মনে করতেন পরের জন্য ‘সার্বিক ভালবাস’ই সুখ লাভের শ্রেষ্ঠ উপায়। কিন্তু তাঁর সমসাময়িক ইয়াং চিউ বলতেন, নিজেকে ভালাবাসা ও রক্ষা করার মধ্যেই রয়েছে আসল সুখ, পর নয় নিজের স্বার্থ দেখাই সর্বশ্রেষ্ঠ কাজ। হেগেল, ফয়েরবাখ, মার্কস এঁরা সুখকে দেখেছেন বস্তুবাদী দৃষ্টিতে। তাঁরা বলতেন, সামষ্টিক কল্যান ছাড়া সামষ্টিক সুখ আসে না। বারট্রান্ড রাসেল বলেছেন, সুখী হতে লাগে চার’টি জিনিস—সুন্দর স্বাস্থ্য, সুন্দর অর্থনৈতিক অবস্থা, সুন্দর ব্যক্তিগত সম্পর্ক, কর্মে সাফল্য। এগুলো সবই সত্য মানি। তবে মজার ব্যপার হচ্ছে, অনেকে সুখ কী তা’ ভাল ভাবে না জেনেই বেশ সুখে আছেন। এই সুখী হ’য়ার সাথে চতুষ্পদীদের সুখের তুলনা করা চলে। সুখ মনের একটি স্বতঃস্ফূর্ত অনুভূতি যা স্থান-কাল-পাত্র ভেদে ভিন্ন। শুধু প্রখর ঔচিত্যবোধ আর নৈতিকতাজ্ঞান দিয়েই সুখ আসে না। সুখ আহরণের জন্য একটি সহজিয়া গণিতহীন নির্ভেজাল মন লাগে। তথাকথিত প্রাচুর্য্য কিংবা কৃত্রিম হুড়ো হুড়ি মানুষকে হয়ত কথিত সফলতা দিতে পারে কিন্তু সুখী করবে এ নিশ্চয়তা নেই। অহং বোধের সুখ হাস্যকর ও বিকৃত। চেতনাকে মুক্তি দিয়ে, মনকে প্রসারিত করে কিংবা একাকীত্বে ডুব দেয়ার জন্য নিজস্ব একটি দীঘি খনন করে যে সুখ লাভ হয় তা একান্ত নিজস্ব। চেতনার অতলে যে সুখের অগাধ খণি রয়েছে তার সন্ধান যে পায় না তার জীবন ব্যর্থ, তার সুখ অসম্পূর্ণ! জগতের সকল প্রাণী সুখী হোক।
২|
২৬ শে মে, ২০১৩ বিকাল ৫:৪২
আলফা-কণা বলেছেন: lekha valo hoyche, ami nijeo বারট্রান্ড রাসেল er ekta boi porchilam, manush kenu osukhi....
২৬ শে মে, ২০১৩ বিকাল ৫:৫০
এম আমির হোসেন বলেছেন: মুক্তমন নিয়ে আপনার চেতনায় আলোড়ন তুলে এমন কিছুর চর্চা।
৩|
২৬ শে মে, ২০১৩ রাত ৯:২৭
প্রোফেসর শঙ্কু বলেছেন: ইন্টারেস্টিং।
২৬ শে মে, ২০১৩ রাত ১০:২৮
এম আমির হোসেন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৬ শে মে, ২০১৩ বিকাল ৫:৪০
আলফা-কণা বলেছেন: "চেতনার অতলে যে সুখের অগাধ খণি রয়েছে তার সন্ধান যে পায় না তার জীবন ব্যর্থ, তার সুখ অসম্পূর্ণ!"...............চেতনার অতলে যে সুখে bolte ki bujhaichen,