| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবির কবিতায় লাইক দাও কমেন্ট দাও, ঠিক আছে
এর বেশি দিও না, সর্বনাশ হয়ে যাবে, মেয়ে
ওরা তোমার চোখের জলকে বলবে সমুদ্র
তোমার ঠোঁট জোড়া ছড়িয়ে দেবে গোলাপের বনে
তোমার হাঁসিটুকু পৌঁছে দেবে শ্বেত বলাকার ডানায়
আর তোমার পার্বত্য অঞ্চলে হবে মাতাল জুম চাষি,
তখন তোমার আর নিজের বলে কিছু থাকবে না
তুমি শূন্য হয়ে যাবে, পাকা আপেলের মতো গোলগাল
শূন্য হয়ে যাবে;
কবিদের প্রশ্রয় দিলে ওরা তোমাকে নিয়ে উড়ে চলে
যাবে প্রজাপতির দেশে, অফুরন্ত ঘোরে;
তোমার সংসার
তোমার কিস্তিতে পাঁচ কাঠা জমি কেনা বুদ্ধিমান স্বামী
তোমার সেগুণ কাঠের আসবাব
তোমার বিয়ের উপহার পাওয়া ব্রাভিয়া টিভি, সব সব
চিনি ছাড়া চায়ের মতো বিচ্ছিরি হয়ে যাবে,
তোমার দামি হিরের আঙটি হারিয়ে যাবে মাছের বাজারে;
আর আপনারা যারা পুরুষ, কবি-ভক্ত স্ত্রীকে ভুলেও
ঈর্ষা বশত বলবেন না, অই কবি ব্যাটার চরিত্রে দোষ;
তাহলে সামাজিক স্ত্রীটিকেও হারাবেন অবলীলায়;
যে পুরুষ ভাসাতে জানে, ভাসতে জানে
সেই চরিত্র দোষের পুরুষই নারীর আরাধ্য...
২|
২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
এম আমির হোসেন বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
২৭ শে মে, ২০১৩ রাত ১২:০৪
এহসান সাবির বলেছেন: কবিদের প্রশ্রয় দিলে ওরা তোমাকে নিয়ে উড়ে চলে
যাবে প্রজাপতির দেশে, অফুরন্ত ঘোরে.....