| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভবিষ্যতের বাংলাদেশ-২
---------------------------
বর্তমানে শহরকেন্দ্রীক শিক্ষিত বাংলাদেশি তরুণরা মূলত দ্বিতীয় প্রজন্মের যাদের পিতা-মাতারা কিছুটা শিক্ষিত এবং যৌবনে শহরে এসে লেখাপড়া, চাকুরি-বাকরি করে তাঁদের সন্তানদের মানুষ করেছেন। এইসব শিক্ষিত তরুণদের বেশির ভাগের দাদা-দাদি কিংবা নানা-নানি ছিলো গ্রাম-কেন্দ্রীক ও মূলত চাষ-বাস করে জীবিকা নির্বাহ করতো। প্রথম প্রজন্ম শহরে অস্তিত্বের জন্য যে কোন উপায়েই জীব...ন গড়ে নিয়েছেন এবং তাঁদের সন্তানদের শিক্ষার আলোয় আলোকিত করেছেন। দ্বিতীয় প্রজন্মের শিক্ষিত এই তরুণ অংশটির জন্ম ও বিকাশ মুক্তিযুদ্ধ পরবর্তীতে। কিন্তু আমাদের রাজনীতিবিদ-আমলা-নীতিনির্ধারকগণ এখনো প্রথম প্রজন্মেরই রয়ে গেছে। তাই তাদের মানসিকতা এখনো শিক্ষিত শহুরে প্রজন্মের মতো হয় নি এবং তারা তাদের অস্তিত্ব নিয়ে সর্বদা সন্দেহে ও সংঘাতে থাকেন। নীতিনির্ধারণ পর্যায়ে প্রথম প্রজন্মের রিটায়ার করার সময় আসতে আর বেশি দিন বাকি নেই। এর পর পদ্ধতি ও নীতিনির্ধারণ ঠিক হবে দ্বিতীয় প্রজন্ম দ্বারা। দ্বিতীয় প্রজন্ম থেকে শুরু হয় স্থিতিশীল উন্নয়নের প্রক্রিয়া; এবং তৃতীয় কিংবা চতুর্থ প্রজন্ম থেকে মৌলিক উন্নয়ন ও জ্ঞান উৎপাদনের প্রক্রিয়া শুরু হয়। আগামি দিনের বাংলাদেশ হবে ‘অপেক্ষাকৃত উজ্জ্বল বাংলাদেশ’ যখন এই দ্বিতীয় প্রজন্ম সকল ক্ষেত্রে নেতৃত্বে আসবে । রাজনীতিবিদ ও নীতিনির্ধারক হিসাবে তাদের প্রয়োজনীয়তা এখন সময়ের দাবি। নেতৃত্ব আসতে হবে তাদের মাঝ থেকে, এবং আসবেই। আর তাই আমি অন্যদের মতো এতো হতাশ হতে রাজি নই। কয়েক প্রজন্ম আধুনিক শিক্ষার মধ্য দিয়ে না গেলে প্রকৃত ঔজ্জ্বল্য আসে না, কোন জাতি জাতে উঠে না!
©somewhere in net ltd.