| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিদের চিরস্থায়ী বেদনা থাকে না
বরং নিরস অবিদারী হয়ে উঠে কবির প্রাক্তন
প্রেমিকার মন;
কবির থাকে নিজের আকাশ
নিজের নদী, নিজের দুপুর
অফুরন্ত রস প্রপাত থাকে মনে,
ফেলে আসা গোপিকন্যাগণ কিংবা
কদম্বতলের রাধিকাও কবির বৃষ্টিদিনের সঙ্গী নয়,
কিঞ্চিত বেদনা বিলাস কবি তার কাব্যে
হয়ত স্থান দেয়, হয়ত বপন করে ভালোবেসে,
আর ডুবে থাকে বর্তমানের গভীর দীঘিতে;
হে পাঁচ কাঠার নিজস্ব প্লটে থাকা বুদ্ধিমতী মেয়ে,
কবিকে ছেড়ে যাবার আগে জেনে নিও
তার আকাশে তুমি শুধুই সামান্য তারকা
আর তুমি তার পৌরাণিক প্রাসাদের মামুলী ইট,
হারাবার যা, তা শুধু তুমিই হারাবে;
দ্যুতিহীন তারকায় নয়
বসুন্ধরার পাঁচ কাঠায় নয়
চাঁদের জমিতে কবির একচ্ছত্র ও সরস আবাস।
২|
০২ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
স্বপ্নবাজ অভি বলেছেন: কবিদের চিরস্থায়ী বেদনা থাকে না
বরং নিরস অবিদারী হয়ে উঠে কবির প্রাক্তন
প্রেমিকার মন;
কবির থাকে নিজের আকাশ
নিজের নদী, নিজের দুপুর
অফুরন্ত রস প্রপাত থাকে মনে,
সুন্দর বলেছেন !
©somewhere in net ltd.
১|
০২ রা জুন, ২০১৩ বিকাল ৫:৫৪
ডি মুন বলেছেন: হে পাঁচ কাঠার নিজস্ব প্লটে থাকা বুদ্ধিমতী মেয়ে,
কবিকে ছেড়ে যাবার আগে জেনে নিও
তার আকাশে তুমি শুধুই সামান্য তারকা
আর তুমি তার পৌরাণিক প্রাসাদের মামুলী ইট,
হারাবার যা, তা শুধু তুমিই হারাবে
অসাধারণ, খুব ভালো লাগলো কবি