নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এম আমির হোসেন

এইতো!

এম আমির হোসেন

পেশাঃ চিকিত্সক----ভালো লাগেঃ কবিতা, গান, ভ্রমন, বইপড়া---

এম আমির হোসেন › বিস্তারিত পোস্টঃ

গোপন পাঠিকার প্রতি

০২ রা জুন, ২০১৩ রাত ১১:৩১

গোপন পাঠিকার প্রতি

-------------------

এই কবিতাটি প্রেমের;

লেখা শেষ হলেই কবিতাটি ফুঁপিয়ে কাঁদবে,

বরাবরের মতো কান্না থেমে গেলে

বাষ্পে মিলাবে অশ্রুজল;

সে বাষ্প থেকে বৃষ্টি হবে

সন্ত্রাসী প্রেমিকের মুষলধার আঘাতে

সবুজ শাড়ি পরা

পৃথিবীটা লণ্ডভণ্ড হয়ে যাবে,

নার্সারির গোলাপগাছগুলো ভিজে

সতেজ হয়ে উঠবে

পুষ্ঠ গোলাপ হবে টকটকে লাল;



ফুলবালিকার কাছ থেকে

কোন প্রেমিক সেই গোলাপ কিনে

তার লালপেড়ে শাড়ি পড়া প্রেয়সীর

খোঁপায় গুজে দেবে ভালোবেসে;



এ ভাবেই কবিতাটি পরিপূর্ণ প্রেমের

হয়ে উঠবে, দেখে নিও গোপন পাঠিকা!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.