নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এম আমির হোসেন

এইতো!

এম আমির হোসেন

পেশাঃ চিকিত্সক----ভালো লাগেঃ কবিতা, গান, ভ্রমন, বইপড়া---

এম আমির হোসেন › বিস্তারিত পোস্টঃ

কিছু রোগি যা করেন

০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:২৪

কিছু রোগি আছেন যারা নিজেদের রোগের উপসর্গ বলার চেয়ে 'আমি অমুক-তমুক' কিংবা 'অমুক-তমুকের আত্মীয়' ইত্যাদি বলাটাই অধিক প্রয়োজনীয় বলে মনে করেন। প্রশাসন-পুলিশ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র-সাংবাদিক ইত্যাদি পরিচয় জাহির করেন অধিক গুরুত্ব পাওয়ার আশায়। কিন্তু আমরা যারা ডাক্তার তারা রোগির পরিচয়ের চেয়ে রোগের পরিচয়টাকেই অধিকতর গুরুত্বপূর্ণ মনে করি। আর গায়ের জোরে কোন সেবা পাওয়া যায় না, বুদ্ধিবৃত্তিক সেবা পেতে হলে ডাক্তারের প্রতি আস্থা ও বিনয় থাকা খুবই গুরুত্বপূর্ণ। আপনি গরুর মতো আচরণ করলে ডাক্তারও কিন্তু সুযোগমতো কসাই হয়ে উঠবেন যা আপনার অনুর্বর মস্তিষ্ক কখনোই টের পাবে না। আর যেসব সাংবাদিক ভাইয়েরা ডাক্তার-রোগির সম্পর্কে অনাস্থার প্রাচীর তৈরিতে ক্রমাগত লিপ্ত, এর ফল কিন্তু তাদেরকেও ভোগ করতে হতে পারে। আপনাদের পরিচয় জানার কারণে কোন জুনিয়র ডাক্তার তার নিজস্ব ছোট হাসপাতালে তার রপ্ত জ্ঞানটি প্রয়োগ না করে 'এখানে উন্নত যন্ত্র নেই' ইত্যাদি বলে আপনাকে বড় হাসপাতালে রেফার করে ঝামেলামুক্ত থাকতে চাইতে পারেন। এই যানজটের দেশে আপনি হয়তো পথেই অক্কা পেয়ে যাবেন। অনাস্থার ব্যাপারটি না থাকলে আপনি সেই জুনিয়র ডাক্তারের কাছেই হয়তো বা বেঁচে যেতেও পারতেন। আমাদের মনে রাখা দরকার, অতি চালাকি আদতে অতি বোকামিই।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:৩০

ঢাকাবাসী বলেছেন: আপনার সাথে একমত। ধন্যবাদ।

০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:৩৬

এম আমির হোসেন বলেছেন: ধন্যবাদ ভাই!

২| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:৪৩

মদন বলেছেন: অতি চালাকি আদতে অতি বোকামিই।

০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:৪৬

এম আমির হোসেন বলেছেন: ;)

৩| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:৫৮

রুদ্রাক্ষী বলেছেন: ঠিক বলেছেন ....মানে নরমাল পাড়ার পরিচয় থেকে রাজনীতির হম্বিতম্বি সব চলে আরে ভাই রোগের লাইনে আসার আগে লম্বা ফিরিস্তি শুনে তারপর চিকিৎসা দিতে হয় ................।

আর একটা ব্যাপার এসেই বড় ডাক্তার নেই ডাকেন তারে ডাকেন..................।

হয়ত শ্বাস কস্ট হয়ত বুকে ব্যাথা বোঝেনা যা ইমারজেন্সী জুনিয়র ডাক্তার রাই ফেস করে .......।প্রফেসর অড টাইমে আসতে আসতে রোগের ভয়ন্কর অবনতি হতে পারে.........।

০৫ ই জুন, ২০১৩ রাত ১০:০২

এম আমির হোসেন বলেছেন: ডিলাইটেড!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.