নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এম আমির হোসেন

এইতো!

এম আমির হোসেন

পেশাঃ চিকিত্সক----ভালো লাগেঃ কবিতা, গান, ভ্রমন, বইপড়া---

এম আমির হোসেন › বিস্তারিত পোস্টঃ

পথ

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১২

পনের টাকা রিকশা ভাড়া দিয়ে যে পথ

পেরুনো যায় সে পথ কেনো পনের বছরেও

পার হলে না;...

দ্বিধার ভাড়া লাখের ঘরে,

যতোটুকু এগিয়ে যাও তারচেয়ে বেশি পেছালে

লব্ধিতো নেগেটিভই হবে;

দ্বিধা আমাদের দূরত্বকে ক্রমাগত বাড়িয়ে

মিটার থেকে কিলোমিটার, সহস্র কিলোমিটার,

এরপর আলোকবর্ষের দূরত্ব তৈরি করেছে;

অভিমান পথে পথে বসিয়েছে ব্যারিকেড,

এ জীবনে কেমন করে তুমি পৌঁছাবে সেই পৌরাণিক প্রাসাদে,

তোমার স্বপ্নের সাতমহলে আজ নতুন সুর,

নতুন কবিতা, অচেনা গান

মামুলি স্মৃতি ছাড়া তুমি নেই কোথাও,

কোথাও নেই আর;

পনের টাকায় পেরুনো পথ কি পনের জীবনেও পার হওয়া হবে,

হে জীবন,

হে সংকোচের জীবন!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৩

একজন আরমান বলেছেন:
শেষে একটা প্রশ্ন রেখে গেলেন !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.