নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওমর খাইয়াম

ওমর খাইয়াম › বিস্তারিত পোস্টঃ

আমেরিকান ক্যু\'এর ১৮ মাস পরে, জাতির অবস্হা কোন দিকে গেছে?

১৭ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩৩



১) আপনার জানামতে কোন কলেজ বা ইউনিভার্সিটিতে কোন ছাত্র সিরিয়াসলী পড়ালেখা করছে? এইসব গার্বেজের ভারে জাতি তলিয়ে যাবে!
২) শিবিরের অনুমতি ছাড়া কোন ছাত্র মেডিক্যাল/ইন্জিনিয়ারিং/পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে?
৩) তারেক আসার পর, জাতিতে উৎসাহের সৃষ্টি হয়েছে, নাকি সন্দেহের উদ্রেক হয়েছে?
৪) জনতার ভোট অনুসারে রেজল্ট হবে, নাকি আমােরিকান দুতাবাস/পাকিস্তান/সেনাবাহিনীর মতানুসারের ভোটের রেজল্ট দেয়া হবে?
৫) ইউনুসের উপর আপনার আস্হা আগের মতো আছে?
৬) ২০২৪ সালের জুলাইতে কি "ছাত্র-জনতা" আন্দোলন হয়েছিলো, নাকি উহা আমেরিকান ক্যু ছিলো?
৭) বেগম জিয়ার মৃত্যুর ফলে ১টা সমস্যা কমেছে, নাকি জাতি দিক-হারা হয়ে গেছে?
৮) সাধারণ পরিবারের গড়ে আয় বেড়েছে, না কমেছে?
৯) আপনার জানা মতো, একমাত্র মির্জা ব্যতিত কোন দল এমপি হওয়ার মতো ১ জন প্রার্থীও দিতে পেরেছে?
১০) আমাকে বারবার ব্যান করায় ব্লগারেরা আনন্দিত, নাকি বিরক্ত?





মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০২৬ রাত ৮:২৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জাতি চরম অস্হিরতার মধ্য দিয়ে সময় অতিক্রান্ত করছে
..............................................................................
আমরা বলি নাই মামার চেয়ে কানা মামা ভালো
তাই সবাই,
নির্বাচন এর জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে ।
পরবর্তী রাউন্ড শুরু হলে আপনার জবাব পেতে শুরু করবেন ।
...........................................................................................
মোদী যথার্থ বলেছে , আমরা নির্বাচি ত সরকারের জন্য অপেক্ষা করছি ।

১৭ ই জানুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩

ওমর খাইয়াম বলেছেন:



দেশের কোন রাজনৈতিক দলে, স্বাভাবিক আচরণের ও জ্ঞানী মানুষ ১ জনও নেই!

অনেকটা অযোগ্য হলেও, দেশে সরকারে যাওয়ার মতো ১ জন লোকই আছে, মির্জা; এর বাইরে যারা আসবে, সবাই হবে ভয়ংকর চোর-ডাকাতও ইডিয়ট!

২| ১৭ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:২৩

মিরোরডডল বলেছেন:





১০) আমাকে বারবার ব্যান করায় ব্লগারেরা আনন্দিত, নাকি বিরক্ত?

রাজনীতি নিয়ে ৯টা প্রশ্নের পর all of a sudden আকস্মিকভাবে অপ্রাসঙ্গিক ১০ নং প্রশ্নটা পড়ে হাসলাম।

এটাই হচ্ছে আমাদের খেলাঘর।
পাগলামিতে ভরপুর একজন মানুষ :-)

Man, you're different! I like it.

১৭ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:৪৭

ওমর খাইয়াম বলেছেন:




আমরা সবাই চলমান রাজনৈতিক নাটকের ( বাংলা মুল্লুকের ) চরিত্র; তাই আমিও নিজেও ইহার অংশ; সর্বোপরি, উপরের ৯টি পয়েন্ট যদি পাঠককে নাড়া দিতে না পারে, ১০ নং'টাই শেষ ভরসা।

আপনার দিনকাল কেমন যাচ্ছে?

৩| ১৭ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:৩৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আয়না পুতুলের কোন কথার জবাব দেবেন না !
............................................................................
তিনি রবিন হুডের মতো হঠাৎ হঠাৎ দৃশ্যমান হয়ে ,
অনেক বাকবাকুম করে, সিডনীর আকাশে
পালায়ে পগার পার ।
আমরা ধরতেও পারিনা , ব্লগে কোন প্রশ্নও রাখতে পারিনা ।

১৭ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:৫২

ওমর খাইয়াম বলেছেন:




আপনি অনেক দেশ ভ্রমণ করেছেন,; পশ্চিমে যারা আছেন, তারা এক সময়, বাংলাদেশ, ইয়েমেন, ফিলিস্তিন কিংবা সুদানের চলমান অবস্হা থেকে নিজেকে দুরে রাখার চেষ্টা করেন; এসব দেশের শিক্ষিতদের আচরণ আসলেও গ্রহনযোগ্য নয়।

৪| ১৭ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:৫৮

সৈয়দ কুতুব বলেছেন: ১) শিক্ষার্থীদের পড়াশোনা: ছাত্ররা আগের মতোই পড়াশোনা নিয়ে খুব একটা সিরিয়াস নয়। ২০২৪ সালের জুলাইয়ের আগে তারা যেমন ছিল, এখনো ঠিক তেমনই আছে।

২) ভর্তি প্রক্রিয়া: বর্তমানে কিছু সিট কেনাবেচা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহারের খবর শোনা যাচ্ছে, যা আগেও বিদ্যমান ছিল।

৩) তারেক রহমানের আগমন: তারেক রহমান আসার পর সুশীল সমাজ তাকে নিয়ে বেশ মাতামাতি করছে। এর মূল কারণ হলো, উগ্রবাদীদের উত্থানের আশঙ্কায় তারা নিরাপদ বোধ করছে না। তারা মনে করছে তারেক রহমানের বিএনপি তাদের নিরাপত্তা দেবে, আর বিনিময়ে তারা বিএনপিকে বড় রাজনৈতিক শক্তিতে রূপান্তর করতে সাহায্য করবে।

৪) নির্বাচন ও ফলাফল: নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হওয়ার সম্ভাবনা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র (USA) একটি কোয়ালিশন সরকারের ব্যাপারে বেশি আগ্রহী বলে মনে হচ্ছে।

৫) ড. ইউনুসের প্রতি আস্থা: ড. ইউনুসের ওপর আগের সেই আস্থা এখন অনেকটাই কমে গেছে।

৬) জুলাইয়ের আন্দোলন: এটি মূলত একটি শাসনব্যবস্থা পরিবর্তনের প্রক্রিয়া ছিল।

৭) বেগম জিয়ার প্রসঙ্গ: বেগম জিয়া গত ৪-৫ বছর ধরে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় নেই, তাই বর্তমান প্রেক্ষাপটে এটি একটি অপ্রাসঙ্গিক প্রশ্ন।

৮) সাধারণ মানুষের আয়: যাদের নির্দিষ্ট বা স্থায়ী চাকরি আছে, তাদের অবস্থা অপরিবর্তিত। তবে রাজনৈতিকভাবে জড়িত ব্যক্তিদের মধ্যে কারো আয় বেড়েছে, আবার কারো চাকরি চলে গেছে।

৯) প্রার্থী ও নেতৃত্ব: মির্জা ফখরুল সাহেবেরও এখন অবসরে যাওয়ার সময় হয়েছে। তবে কেউ যদি নির্বাচনে দাঁড়াতে চায়, তাকে তো আর বাধা দেওয়া যায় না; নিশ্চিতভাবেই তাদের কিছু অনুসারী বা ফ্যান ফলোয়ার রয়েছে।

১০) ব্যান হওয়া প্রসঙ্গে: আপনাকে বারবার ব্যান করা আপনার অনুসারীদের কাছে 'অবিচার', কিন্তু আপনার বিরোধীদের বা হেটার্সদের কাছে এটিই 'ন্যায়বিচার'।

১৭ ই জানুয়ারি, ২০২৬ রাত ১০:২৫

ওমর খাইয়াম বলেছেন:




৬ নং টা একটু কঠিন প্রক্রি্যা; ইহা আমারিকা গত ৮০ বছর ৩য় বিশ্বের দেশগুলোতে চালু রেখেছে, প্রায় দেশের লোকেরা ইহাকে "বিপ্লব" নাম দিয়ে উল্লসিত হয়েছে।

১৭ ই জানুয়ারি, ২০২৬ রাত ১০:২৯

ওমর খাইয়াম বলেছেন:




আমার বিরোধীতা যারা করেছেন, তাদের কেহই আজকে ব্লগে নেই; আপনার চোখের সামনে ২ লেখক "বাতাস" হয়ে গেছে। আমার কমেন্ট ক্ষমতা নেই, তাতেও জুল ভার্ণ নিজের জন্য ব্লগে কোন সাশ্রয় খুজে পায়নি।

অপু ও নীলাকাশ এখন ব্লগে গার্বজে ফেলতে আসেন না।

৫| ১৭ ই জানুয়ারি, ২০২৬ রাত ১০:১১

মিরোরডডল বলেছেন:





উপরের ৯টি পয়েন্ট যদি পাঠককে নাড়া দিতে না পারে, ১০ নং'টাই শেষ ভরসা।

১০ নং এখন একটা চলমান প্রসেস হয়ে গেছে, ছিলো আছে থাকবে।

আমার দিনকাল যাচ্ছে, বাংলাদেশে ঘুরে এলাম।
কি যে একটা অবস্থা!!!

ক্ষমতার লোভে সব পাগল হয়ে গেছে।
বাংলাদেশের রাজনীতি সত্যি খুব জঘন্য।

না আছে দেশপ্রেম, না আছে জাস্টিস ফর পিপল।
শুধু স্বার্থপরতা আর ভণ্ডামি।
কথা কাজের কোন মিল নেই।


১৭ ই জানুয়ারি, ২০২৬ রাত ১০:২২

ওমর খাইয়াম বলেছেন:




সব শিক্ষিত টাউট, চোর-ডাকাতেরা বিবিধ রাজনৈতিক দলের "পিরামিড ব্যবসা"কে কাজে লাগিয়ে একটি নতুন অর্থনৈতিক ব্যবস্হা চালু করেছে। ইহাকে সরকারী সীল দেয়ার জন্য তারেকের দরকার ছিলো দেশে।

এখন থেকে কলেজ-ইউনিভার্সিটিগুলো সন্ত্রাসী ছাড়া কিছুই উটপাদন করবে না।

৬| ১৭ ই জানুয়ারি, ২০২৬ রাত ১০:৩০

স্প্যানকড বলেছেন:



কেমন আছেন মুরুব্বী? :)




১৭ ই জানুয়ারি, ২০২৬ রাত ১০:৫৫

ওমর খাইয়াম বলেছেন:





ধন্যবাদ, ভালো আছি।

আপনি কেমন আছেন? ইংল্যান্ডের বাংগালীরা বাংলাদেশের এই অবস্হাকে কিভাবে দেখছেন?

১৭ ই জানুয়ারি, ২০২৬ রাত ১১:৫৪

ওমর খাইয়াম বলেছেন:




গত ১৫ মাসে আমার ১৩টির মতো নিক ব্যান করেছে সামু; এই নিকটাও অনেকটা পংগু: লেখা সামনের পাতায় যায় না, কমেন্ট করতে পারি না; তবুও টিকে আছি! সামুর ডোডোদের নাম কি ট্রাম্পের কাছে দেবো?

৭| ১৮ ই জানুয়ারি, ২০২৬ রাত ৮:০০

স্প্যানকড বলেছেন:


এতোবার ব্যান খেয়েছেন! ব্যাপারটা খুবই দুঃখজনক।
বলতে দিতে হবে সবাইকে। মতের অমিল এবং সংঘাত থাকবেই।

বাংলাদেশের পলিটিক্স সব সময় জটিল! এখানে সব কিছুতে অস্থিরতা। আমাদের দেশের রাজনীতিতে ধর্মীয় উন্মাদনা বেশী যার কারণে দেশ একটা প্রাচীণ গুহার ভিতরে ধীরে ধীরে ঢুকে যাচ্ছে।

ইউনুস নিজের স্বার্থ নিয়ে খুব বেশী ব্যস্ত! এ দেশ নিয়ে খুব বেশী আশা করি না। সবচেয়ে বড় দুঃখের বিষয়, এই জেনারেশন একাত্তরের বিরুদ্ধে যাওয়াকে খুব বেশী নিজেকে জ্ঞ্যানী বা আঁতেল ভাবে।

আওয়ামীলীগ এ জায়গায় ঠিকঠাক কাজ করতে পারিনি, নিজেদের প্রয়োজনে একাত্তরকে ব্যবহার করেছে!
নইলে জামাত সতের বছর রাজনীতি কিভাবে করে?

অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।







৮| ১৯ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৪৫

রাজীব নুর বলেছেন: ৫নং এর উত্তর হচ্ছে, ইউনুসের উপর কারো আস্থা নেই। সে ভন্ড। জামাতের দালাল। কিন্তু সে চায় বিএনপি ক্ষমতায় আসুক।
আমার মনে হচ্ছে, ইউনুস সাহেবের মাথায় এখন একটাই চিন্তা। নির্বাচনতা যেন ভালো ভাবে হয়। তাহলে জাতি তার উপর রাগের পরিমানটা কমাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.