| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাইকগাছা উপজেলার নগরশ্রীরামপুর গ্রাম
ছোট্র একটি গাঁ
যে খানেতে বাস করি
আমি আর আমার মা
আমি এখন চাকুরি করি
থাকি দূরে দূরে
মা আমার কেদে মরে
একলা বসে ঘরে।
কত স্বপ্ন কত আশা
ছিল আমায় নিয়ে
পরীর মত মাইয়া দেখে
দিবে আমায় বিয়ে
সেই আমি না কইয়া
মারে করলাম বড় ভুল
বিয়া কইরা বসে আছি
কোথায় পাব কূল।
মা এখন কয়না কথা
ডাকে না আর খোকা
চালাক চতুর মা আমার আজ
হয়ে গেছে বোকা।
মা আগে সকাল বিকাল
ডাকত আমায় কত
সেই মা এখন কয়না কথা
হৃদয়টা তার ক্ষত।
ছেলে আমার করল বিয়া
কইলনা আমারে
সেই কারনে থাকবে না মা
আমার ছেট্র ঘরে।
এখন আমি কি করিব
ভেবে না পাই কূল
পা দুটো ধরি মা তুই আমায়
একবার কক্ষমা কর।
©somewhere in net ltd.