| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকটা বাধ্য হয়েই প্রায় প্রতিটাদিনই মন খারাপ করে থাকতে হয় আমার। মুমুর জন্যই মন খারাপ করে থাকি আমি। সারাক্ষণ মুমুর কথা চিন্তা করে দিন-রাত কাটাই। মুমু আমার ছোট বোন, তবে আপন কোন বোন নেই আমার। সত্যি বলতে কি মুমু একটা কাল্পনিক মানুষ, তবুও সে আমার বোন।
মুমুকে আমি স্কুলে পৌঁছে দিই, আইসক্রিম খেতে খেতে বাসায় আসি। সুযোগ পেলে খাইয়ে দিই, চুলে বেণি করে দিই, খুনসুটি তো করিই। একে অ্যকে খোঁচাও দেওয়া চলে আমাদের মাঝে। প্রায়ই দুজনে সারাটা ঘর মাথায় তুলে রাখি। পুতুল আর রান্না-টান্না তার সাথে কানামাছি খেলাও চলে।
কিন্তু আমি যে সত্যিটা জানি, এ আমার কাল্পনিক জগৎ মাত্র। এছাড়া যে কিছুই নয়। মুমুর গুলু গুলু মুখটা দেখে এমনেতেই আমার হাসি পাবার মতো অবস্থা অথচ আমার গাল বেয়ে কিনা তখন ফোঁটা ফোঁটা জল নামতে শুরু করে। শুধুওর জন্যই মন খারাপ করে জানালার বাহিরে তাকিয়ে থাকি । একটা মিষ্টি কাল্পনিক মেয়ের জন্য উদাস উদাস ভাব করে বসে থাকি। আমার মন্অটাকে কাঁদিয়ে তোলে ওই ভাবটা, যদি আমার কোন ছোট বোন থাকত।
আমি ওকে আমার একটা পছন্দের নাম দিতাম, মুমু। মুমুই হতো আমার ছোট বোন।
০৯ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৪
অনিরুদ্ধ বড়ুয়া ধ্রুব বলেছেন: ধন্যবাদ ![]()
©somewhere in net ltd.
১|
১১ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:২১
সুমন কর বলেছেন: লেখা ভালো লাগল। +।