নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনিরুদ্ধ বড়ুয়া ধ্রুব

অনিরুদ্ধ বড়ুয়া ধ্রুব › বিস্তারিত পোস্টঃ

গল্পঃ গরুরা আর আকাশে উড়তে চায় না

০৯ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২১


সে ছিল এক আজব গ্রাম। সে গ্রামে বাস করত গরু, গরু আর কেবল শুধুই গরু। সেই গরুরা কথা বলতে পারত, গান গাইতে পারত। পারত দুই পায়ে হাঁটতে, নাচতে। এমনকি সুন্দর ডানা মেলেও উড়তে আরত আকাশে। দিন-রাত উড়ে উড়ে বেড়াত গরুগুলো।
একবার হলো কি, ধুলোয় তাদের ডানাগুলো ময়লা হতে শুরু করল। গরুদের সে কী চিন্তা! ওড়ার সময় ময়লা ডানাগুলোর জন্য তাদেরকেও ময়লা দেখাত। তাই খুব মন খারাপ হলো তাদের।
গরুরা তাদের ডানাগুলোর ময়লা ধুতে শুরু করল। ফলে ভজতে ভিজতে পাতলা হয়ে যেতে লাগল সেগুলো। তাদের মন হলো আরো খারাপ। এ অবস্থায় সুন্দর দেখাত না কাউকেই।
গরুরা ভাবল, ডানা রেখে লাভটা কি? হেঁটে হেঁটেই তো আমরা কত কিছু করতে পারি! সবচেয়ে বড় কথা, এগুলো ময়লা হয়ে যাচ্ছে আর ভেঙ্গেও যাচ্ছে। এর চেয়ে ডানা কেটে ফেলাই তো ভাল। তাই তারা সবাই তাদের ডানাগুলো কেটে ফেলে দিল। আকাশেও আর উড়তে চাইল না। আকাশে ঘাস নেই, নেই কাঁঠালপাতা। শুধু শুধু উড়ে কি হবে? ডানা কাটার পর নিজেদের আরো সুন্দর ভাবতে লাগল গরুগুলো।
জানো, অতখন থেকেই গরুদের পিঠে আর ডানা দেখা যায়নি।

প্রকাশিত হয়ঃ পৃষ্ঠা ২০, আমরা সবাই রাজা, কিশোর আলো জানুরারি ২০১৭

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৯

শাহরিয়ার সনেট বলেছেন: সুন্দর হয়েছে

২| ০৯ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০৯

মোস্তফা সোহেল বলেছেন: ছোটদের লেখা তো সামুতে দেখায় যায় না। আপনি লিখেছেন দেখে ভাল লাগছে। অনেক শুভ কামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.