| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদিও এদেশে এই ধরনের সংগঠনের কর্মকান্ড নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মত রয়েছে তথাপিও আজ ০১.১১.২০১৩ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে সুশাসনের জন্য নাগরিক (সুজন) নির্বাচন কালীন সরকারের একটি প্রস্তাব ও একটি বিকল্প প্রস্তাব দিয়েছে।
১. প্রস্তাবঃ- ক্ষমতাসীন মহাজোট থেকে পাঁচজন সাংসদ, বিরোধী ১৮-দলীয় জোট থেকে পাঁচজন এবং একজন নিরপেক্ষ ব্যক্তি (যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন) নিয়ে সরকার গঠনের কথা বলা হয়েছে।
২.বিকল্প প্রস্তাবঃ- বিকল্প আরেকটি প্রস্তাবে সুজন মহাজোট থেকে পাঁচজন সাংসদ, বিরোধী ১৮-দলীয় জোট থেকে পাঁচজন এবং দলনিরপেক্ষ পাঁচজনকে (যাঁর একজন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন) নিয়ে সরকার গঠনের কথা বলা হয়েছে। তবে বিকল্প এ প্রস্তাবটি বাস্তবায়নের ক্ষেত্রে সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষার্থে দলনিরপেক্ষ পাঁচজনকে উপনির্বাচনের মাধ্যমে নির্বাচিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
আমি ব্যাক্তিগতভাবে মনে করি উভয় প্রস্তাবের মদ্ধে আলোচনা করে একটি সমাধানে যাবার অনেক সুযোগ রয়েছে।আমি মনে করি দুটি প্রস্তাবই অতি উত্তম প্রস্তাব...... আলোচনা পর্যালোচনা করে দেখা যেতে পারে এটা কোন ভাবে সংবিধানের সাথে সাংঘর্ষিক কিনা। যদি না হয় তবে অতি উত্তম আর যদি হয় তবে তা দুরিকরনের ব্যবস্থা করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে বিরোধীদল এবং সরকারী দল সঙ্কট সমাধানে আন্তরিক কি না।
©somewhere in net ltd.