| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের দেশ বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে এটা ভাবতে ভালই লাগে । দক্ষিন এশিয়ার সর্ববৃহৎ নভোথিয়েটার নির্মিত হয়েছে আমাদেরই ঢাকা শহরে । যার নাম বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান নভোথিয়েটার । যদিও নামকরন নিয়ে বিতর্কের শেষ নেই তারপরও এই মহাকাশ পর্যবেক্ষণ ও মহাকাশ বিজ্ঞান বিষয়ক জ্ঞান সমৃদ্ধ কিছু বিষয় নিয়ে নিয়মিত প্রদর্শনী আমাদের শিশু কিশোর ও ছাত্রসমাজের বিশেষ উপকারে আশে এই ব্যপারে কোন সন্দেহ নেই ।
আজ ২৫শে অক্টোবর ২০১৪ ইং রোজ শনিবার আমি সপরিবারে ঢাকা শহরের যানজট অতিক্রম করে নভোথিয়েটারের পূর্বনির্ধারিত ৬.৩০ মিনিটের প্রদর্শনীর টিকেট ক্রয়ের জন্য ৫.৩০ মিনিটে কাউন্টারে গিয়ে প্রথম হোঁচট খেলাম টিকেটের মূল্য দেখে । জন প্রতি ১০ টাকা থেকে শুরু হয়ে পরে ২০ টাকা, ৩০টাকা ও ৫০ টাকায় ঠেকেছিল গত সপ্তাহ পর্যন্ত । কিন্তু আজ কোন রকম পূর্ব ঘোষণা ছারাই তা বাড়িয়ে জনপ্রতি ১০০ টাকা করা হয়েছে । টিকিটের এই মূল্য দেখে কয়েকজন লোক আক্ষেপ করে চলে গেলেও আমরাসহ প্রায় ৩০ জন লোক টিকিট ক্রয় করি ৫.৪৫ মিনিটে । কাউন্টারের লোক এবং নিরাপত্তা কর্মীরা জানালেন যে নিরাপত্তাজনিত কারনে আজকের প্রদর্শনী কিছুটা তারাতারি শুরু হবে তাই টিকেট নিয়ে ভিতরে ঢুঁকে পরুন । আমরা যথারীতি ভিতরে ঢুঁকে দেখি প্রদর্শনী চলছে । “আমাদের এই বাংলাদেশ” এই শিরোনামে কিছু দেখানো হচ্ছে । আমার খুব ভাল লাগলো এই ভেবে যে এখানে বাংলাদেশের উপর প্রদর্শনী আগে দেখানো হচ্ছে । কিন্তু আমার ভাল লাগা এক্কেবারে উবে গেলো যখন দেখলাম ৬.০০ টায় প্রদর্শনী সমাপ্ত । অনেকে বের হয়ে গেলেও অধিকাংশ লোক হতভম্বের মত কিছুক্ষণ ঘুরাঘুরি এবং দায়ীত্বপ্রাপ্ত লোক খুজাখুজি করে কাউকে না পেয়ে থিয়েটার, বঙ্গবন্ধু এবং সরকারের গুস্টি উদ্ধার করতে করতে খিস্তি খেওড় করতে করতে চলে গেলো । কিন্তু আমি কেন জানিনা খিস্তি খেওর দিতে পারলাম না । আমি খোঁজ করে একজন নিরাপত্বা কর্মীকে জিজ্ঞেস করলাম ভাই এসবের মানে কি? তিনি জানালেন এ ব্যাপারে তিনি কোন উত্তর দিতে পারবেন না । কারন তিনি শুধু গেটের দায়ীত্ব পালন করেন । তবে তিনি একটি মলাটছারা নোংরা খাতা এগিয়ে দিয়ে বললেন আপনাদের কোন অভিযোগ থাকলে এখানে লিখে যান । কিন্তু খাতার অবস্থা এবং এর কয়েকটা মন্তব্য পরে আমার আর কিছু লিখার রুচি হয় নি । পরবর্তীতে আমি ঐ খাতা এবং অব্যাবস্থাপনার কয়েকটি ছবি তুলে নিয়ে ৪০০ টাকায় সপরিবারে(৪ জন) ১০ মিনিট প্রদর্শনী দেখার আফসোস বেমালুম হজম করে চলে আসি ।
আন্তর্জাতিক মানের একটি জাতীয় প্রতিষ্ঠানের এহেন দুরাবস্থা এবং শঠতামুলক আচরন আমাকে সত্যই খুব হতাশ ও মর্মাহত করেছে । কারন আমার তৃতীয় শ্রেণী পরা ছেলেটি বার বার বলছিল “বাবা, ও বাবা, ৪০০ টাকা দিয়ে এটা কি সিনেমা দেখাইলা?”
২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:১৯
আপেল মাহমুদ বলেছেন: ভাই শুধু কি তাই ? ১০০ টাকায় ১০ মিনিট
২|
২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৮
এহসান সাবির বলেছেন: “বাবা, ও বাবা, ৪০০ টাকা দিয়ে এটা কি সিনেমা দেখাইলা?
বাবারে এই সিনেমার নাম ছিল 'শঠতামুলক.....'
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৫৮
আপেল মাহমুদ বলেছেন: আমারও তাই মনে হল।
৩|
২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫৩
মাঘের নীল আকাশ বলেছেন: "বাবা, ও বাবা, ৪০০ টাকা দিয়ে এটা কি সিনেমা দেখাইলা?”.....
২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৭
আপেল মাহমুদ বলেছেন:
অনুভুতি প্রকাশের জন্য ধন্যবাদ।
৪|
২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫৬
মেহেরুন বলেছেন: অনেক আগে ২০ টাকা দিয়ে ঢুঁকে দেখেছিলাম, তখন ভালোই ছিল। কালের বিবর্তনে সব শেষ
২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৭
আপেল মাহমুদ বলেছেন: অনুভুতি প্রকাশের জন্য ধন্যবাদ।
৫|
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:১৬
লেনিন ইমতিয়াজ বলেছেন: আমাদের অবস্থাটা এমন যে "কিচ্ছু করার নেই নিজের লোক মনে করে সহ্য করবেন" :p
২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৮
আপেল মাহমুদ বলেছেন: পড়া ও অনুভুতি প্রকাশের জন্য ধন্যবাদ।
৬|
২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:১১
মিজভী বাপ্পা বলেছেন: আসলেই আমাদের দেশে মেধা মেধা করে চিল্লাইয়া ফাটাই ফেলে আর আসল জায়গায় যান সেখানে শুধুই ডাকাতি। নবথিয়েটারের প্রদর্শনী যেখানে ফ্রি দেখানোর কথা সেখানে ওরা ব্যবসা খুলে বসেছে আর ডাকাতি ও ভোগান্তি তো ফ্রি দিচ্ছেই।
যাক দুঃখ করে লাভ নেই। আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য যে আমরা এক কুলাঙ্গার দেশে জন্মেছি
২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৪
আপেল মাহমুদ বলেছেন: ভাইরে ......দেশটা আসলে কুলাঙ্গার নয় বরং কিছু কুলাঙ্গারের হাতে জিম্মি।
৭|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৫
তৌকির তালুকদার বলেছেন: কি আর করার আছে ভাই? সয্য করে থাকুন।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৭
আপেল মাহমুদ বলেছেন: অনেক সয্য করেছি ভাই। কিছু পরিবর্তন দরকার।
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:১১
অপূর্ণ রায়হান বলেছেন: ১০ টাকার টিকেটে গিয়েছিলাম একবার ! এখন ১০০ !!!!!!!!!!!!