| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার অনেক দিনের আশা ছিল যে পড়াশুনার ফাঁকে ফাঁকে চাকরী করব। কিন্তু চাকরী করব বলেই তো আর চাকরী পাওয়া যায় না। যারা যারা চাকরী করত তাদের কাছে যেয়ে যেয়ে বলতাম দেখ না আমাকে কোন চাকরী পাইয়ে দেওয়া যায় কিনা, এরকম বলতে বলতে একদিন এক বড় ভাই আমাকে বলল তুমি কি চাকরী করতে চাও তাহলে তুমি ঢাকায় গিয়ে আমার সাথে যোগাযোগ করো। আমি খুশিতে কি করব বুঝে উঠতে পারছি না। আমি তাকে জিজ্ঞাসা করলাম কবে যোগাযোগ করব?
তখন সে বলল তুমি ২ কি ৩ দিনের মধ্যে যোগাযোগ কর। আমি পরের দিন লঞ্চ যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম । কিন্তু চাকরী আনন্দে রাতে আমার ঘুম আসে নাই। তার পরের দিন সকালে একজন আফিস থেকে লোক এসে আমাকে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম কিন্তু চাকরীতে কি হবে তা বুঝে উঠতে না পারায় কিছুই ভাল লাগছে না। তারপর সকালের খাবার সারার পর অফিসে প্রবেশ করলাম। তারপর সেই ভাইয়া অফিসের ED সে আমাকে বলল যে, তুমি আমার মাধ্যমে এসেছো তাকে কোন সম্যসা নেই তবে তোমাকে কিছু টেষ্ট নেওয়া হবে। আমি তো কোনদিন অফিসের চাকরী ব্যপারে কাউকে কোন সময় ট্ষ্টে দেইনি তাই কেমন যেন দুর্বলতা কাজ করছিল। যাই হোক চাকরী করতে হলে তো ট্ষ্টে দিতেই হবে। কি আর করার তারপর আল্লাহর নাম নিয়ে টেস্ট দিতে গেলাম। আমকে সে নিচের এক বসের কাছে টেষ্ট দিতে পাঠালো আমি যত ভাল পারি তাই করতে চেষ্টা করলাম। কিছুক্ষন পর সে আমাকে বলল তুমি ওয়েট কর আমি সারের সাথে আলাপ করে আসতেছি। তাই শুনে তো আমার অবস্থা আরো খারাপ হতে লাগল, না জানি কি হয়। তারপর সে এসে আমাকে বলল মনে হয় তোমাকে নেয়া হবে। তার কথা শুনে আমার মন কি যে করবে কিছু বুঝে উঠতে পারল না। আমি মহা আনন্দে নাচতে শুরু করলাম। তার পর বস আমাকে ডেকে বলল তোমার কাজ শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম তুমি আগামী কাল থেকে অফিসে জয়েন্ট কর। আমি কি যে করব বুঝে উঠতে পারলাম না। এই হলো আমার জীবনের সেরা সময়। ![]()
![]()
![]()
©somewhere in net ltd.