| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই হৃদয়ে একটা সুন্দর বাসা আছে যা শুধু তোনার জন্য রাখা । সেই ছোট্ট ঘরে আরো আছে রঙ তুলিতে মাখা। তুমি সকাল হলে আমি ভোরের সুর্য হয়ে দেখা দেব। তুমি পাখি হও তবে আমি হব আকাশ। তুমি বেল্কুনির অধিকারিনী হলে আমি দক্ষিণা বাতাস হয়ে ছুয়ে যাব তোমায়। শুধু তোমায় আর শুধু তোমায়।
এখন এতটা রাত জেগে আছি শুধু তুমি আসবে বলে। আমার আংগিনায় তোমার পদধুলি আমার সাজানো বাগান টাকে করবে স্বার্থক। প্রতিতা ঘাস আর পাতা তোমাকে নুয়ে কুর্নিশ করে বলবে, "আমদের জগতে তোমাকে স্বাগতম। এই খানে তোমার জন্য আছে শুধু সুখ আর সুখ। কোন ক্লান্তি, কোন চিন্তা, কোন বেদনা তোমাকে ছুতে পারবেনা।" আর ফুলগুলো বলবে," আমার সুবাস শুধু তোমার জন্ন।তুমি না শুকে দেখলে আমাদের জন্ম বৃথা হবে।"
আজ তুমি এক নতুন আমাকে দেখছ। যে কিনা তার সবটুকু দিয়ে আজ তোমাকে উজাড় করে দিলো। তোমার জন্য তার সকল চলার পথ সুগম করে দিল। মনের সেই এক টুকরো আস্ন খানি তোমার জন্য। এই আমার সবটুকু, যার আর কিছু আবশিষ্ট কিছুই থাকল না। থকলে শুধু তুমি। এখন তুমি আমার সব চাওয়ার উৎস। আর তাই তোমায় আই বুকে জড়িয়ে ধরে একবার প্রান খুলে বলতে চাই " ভালবাসি তোমায় আমি ভালোবাসি" ![]()
©somewhere in net ltd.