নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় মানুষেরা

জীবনের এই গতিপথ...পূর্ব-পশ্চিমে যেন এক নিছক অন্বেষণ

আরাফাত৫২৯

দূর থেকে দূরে, আরো বহুদূর......... চলে যেতে হয়, কত স্মৃতির ছায়ায়, এই রোদ্দুরের নীচে, নীল সবুজের খেলাঘরে জীবন মেতে থাকে কত নিয়মের প্রতীক্ষায়...

আরাফাত৫২৯ › বিস্তারিত পোস্টঃ

ভ্যালেনটাইন ডে উপলক্ষে একটা গান বানালাম

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:৩১

ভ্যালেনটাইন ডে উপলক্ষে একটা গান লিখলাম।

হারিয়ে যাও

এটা একটা ট্রান্স-আটলান্টিক প্রজেক্ট।

আমার বুয়েট লাইফের বন্ধু যখন ইউকে ছিল তখন আমি একটা গান লিখছিলাম। বরাবরের মতই সেটা ছিল প্রথা ভাঙ্গা কথার গান। হাহা।
বন্ধু সেইটাতে সুর বসাইছিল। পরে তো সে আবার একেবারে কানাডা চলে গেল। ভাবছিলাম প্রজেক্ট ঐখানেই শেষ।

কিন্তু না।

এই ভ্যালেন্টাইন ডে ১৪ ই ফ্রেব্রুয়ারিতে এই গানটা ঘষা-মাজা করে মুক্তি দিচ্ছি। আমার বন্ধু কানাডা থেকে গানটায় কন্ঠ দিয়েছে আবার আমি ইউকে থেকে গানটার উপর কাজ করছি, লিরিক লিখছি। আরেক বন্ধু গানটার ভিডিও করছে কানাডাতে বসে গায়কের অংশটুকু। আর আমার অংশের ভিডিও আমি নিজেই করছি, ঘরে বসে। দুই দেশের ভিডিওতে বিশাল কনট্রাস্ট আছে, চোখের আরাম নাও হতে পারে।

আমার গানের কথা সবসময় আমার মত। সেই অর্থে গানটা আসলে ঠিক ভ্যালেনটাইন ডে'র গান না। এটা মূলত হারিয়ে যাওয়ার গান।

১৪ ফ্রেব্রুয়ারিতে সারাদিন এদিক - সেদিক আর আগাড়ে - বাগাড়ে ধরা খেয়ে যখন ব্যর্থ মনোরথে রাতে বাসায় ফিরবেন, তখন আমাদের গানটা শুইনেন। কথা দিলাম, পিনিক উঠে যাবে।

গানের নাম 'হারিয়ে যাও'।

হারিয়ে যাও

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.