| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কতদিন দেখিনা তোমায়,
তোমার অই চাঁদ মুখের হাসি
কতদিন শুনিনা তোমার মুখের কথা
শুধু জানি তোমায় ভালোবাসি।
কতদিন দেখিনি তোমার কাজল কালো চোখ,
গোলাপি রাঙা ঠোট।
কতদিন দেখিনি তোমার আলতা রাঙা পায়ে
শব্দহিন পায়েল।
কতদিন একসাথে দেখিনি পূর্ণিমা চাঁদের আলো
শুধু জানি তোমায় বাসি ভালো।
কতদিন বসিনি পুকুর ঘাটে
কতদিন ভাসিনি ভেলায়,
কতদিন দেখিনি তোমার ঘন কালো চুল
বাতাসে দোল খায়।
কতদিন হাটিনি পাসাপাসি গ্রমের মেঠো পথে
কতদিন রাখিনি হাত তোমার অই মেহেদি রাঙা হাতে
কতদিন আর থাকবে তুমি কালো আধাঁরে
আমার ভালোবাসা রবে কি শুধুই নীরবে?
©somewhere in net ltd.