নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহমুদুর রশীদ রিপন

সাধারণ একজন মানুষ।

আহমুদুর রশীদ রিপন

সাধারণ একজন মানুষ।

আহমুদুর রশীদ রিপন › বিস্তারিত পোস্টঃ

হাইকু (বিসদৃশ)

৩১ শে মে, ২০১৩ বিকাল ৩:৪৫

১)

আমার লাল লঙ্কা ঠোঁট

টিয়া পাখি

তুমি কি শুধু কাঁচা লঙ্কাই চাও?



২)

লোকে বলে নীরবতা হীরন্ময়;

তোমার সাথে বলে কথা

মোর রাত্রি হল ভোর!



৩)

সবুজের বুকে লাল

আমার পতাকা

আমার জন্মভূমি।



৪)

দ্বীপের নাম মহেশখালি

তেরো বছরের এক কিশোরী

সামনে সাগর ঝড়ে উত্তাল!



৫)

ধ্বংসস্তূপের মধ্যে সতেরো দিন

বিশ্বাস হয়না, জেদি সাংবাদিক

এই মেয়ে তোমার পাছায় ময়লা নেই কেন?



৬)

ধ্বসে পড়া ভবনে নীচে

অর্ধেক শরীর, অর্ধেক বাহিরে

সামনে মাইক্রোফোন: আপনার অনুভূতি জানান!



৭)

রিকশায় হুড ফেলে

যখন তুমি বৃষ্টিতে ভিজ মেয়ে

কলজেটা মুঁচড়ে যায়!



৮)

দুই কবুতর

মুঠোফোন আর

সারারাত বাকবাকুম।



৯)

আমি জিন্স, টি-শার্ট পরি

কানে হীরার দোল, হাতে মাইক্রোফোন

গার্মেন্টস এর মেয়েগুলো সব কীটের মতন।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৩

সাদা মনের মানুষ বলেছেন: হাইকুয়ালিটি :)

২| ৩১ শে মে, ২০১৩ বিকাল ৪:১৬

আহমুদুর রশীদ রিপন বলেছেন: ধন্যবাদ।

৩| ৩১ শে মে, ২০১৩ বিকাল ৪:৪৫

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।

৪| ০২ রা জুন, ২০১৩ রাত ১:২৬

আহমুদুর রশীদ রিপন বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.