নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহমুদুর রশীদ রিপন

সাধারণ একজন মানুষ।

আহমুদুর রশীদ রিপন

সাধারণ একজন মানুষ।

আহমুদুর রশীদ রিপন › বিস্তারিত পোস্টঃ

আমার পিতার মুখ

১৭ ই জুন, ২০১৩ রাত ১২:২৭

‘আমার পিতার মুখ’

প্রতিদিন মুখোসহীন মুখে, আমার স্বপ্নের চোখে,

কিংবা জাগরণে দেখিনা

অথবা করিনা অনুভব!



যে জন্মদাতার রক্ত মিশে আছে শরীরের প্রতিটি কোষে

যার ফলশ্রুতি আমার জীবনের

প্রতিটি পদে পদে রাখে স্বাক্ষর;

আজও যার পরিচয়ে পরিচিত আমি।

পাড়া প্রতিবেশী কিংবা আত্মীয় জ্ঞাতি

সবাই শুধোয় ‘মরহুম অমুকের ছেলে’।

স্কুল কলেজে অথবা চাকুরীতে

যার নাম লেখা প্রয়োজন অবশ্যম্ভাবীভাবে।

যে ব্যক্তি আমার জন্মদাতা

তাঁর মুখ আজ পারিনা মনে আঁকতে!

সে শিশুকালে দেখা গম্ভীর মুখ

আবছাভাবে ফুটে কিছুটা মনে, মুছে যায় আবার।

‘বিছানায় কিংবা ইজি চেয়ারে

আধশোয়া হয়ে পড়ছেন

শরৎচন্দ্র অথবা কোনো ম্যাগাজিন রাজনীতি বিষয়ক

আর হাতে প্রজ্জ্বলিত সিগারেট’-

এটুকুই বারে বারে ভেসে ওঠে

মানস পটে। আবার যায় হারিয়ে

কোথায় অকূলে!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.