নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূণ্যতা থেকে শূণ্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূন্যতা থেকে শূন্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

কান্ডারি অথর্ব

আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।

কান্ডারি অথর্ব › বিস্তারিত পোস্টঃ

ক্রুসেড এর সব পথ চলেছে কেয়ামত এর পথে – প্রথম পর্ব

০১ লা ডিসেম্বর, ২০১২ রাত ১১:১৫

উৎসর্গ – ১৬ ই ডিসেম্বর









ক্রুসেড শব্দটি দ্বারা মূলত ধর্মীয় যুদ্ধ বোঝানো হয়। তবে কোন রাজনৈতিক বা ধর্মীয় উদ্দেশ্যের ব্যাপারে জনগণ শক্ত ধারণা পোষণ করলে তাকেও ক্রুসেড নাম দেয়া হয়ে থাকে। সাধারণ ভাবে বিশ্ব ইতিহাসে ক্রুসেড বলতে পবিত্র ভূমি অর্থাৎ জেরুজালেম এবং কন্সটান্টিনোপল এর অধিকার নেয়ার জন্য ইউরোপের খ্রিস্টানদের সম্মিলিত শক্তি মুসলমানদের বিরুদ্ধে ১০৯৫ – ১২৯১ সাল পর্যন্ত বেশ কয়েকবার যে যুদ্ধ অভিযান পরিচালনা করে সেগুলোকে বোঝায়। আসলে পূর্বাঞ্চলীয় অর্থডক্স বাইজেন্টাইন সম্রাট এই যুদ্ধ ঘোষণা করেছিলেন আনাতোলিয়াতে মুসলমান সেলজুক সম্রাজ্যের বিস্তার রোধ করার জন্য।

প্রথমে ক্রুসেড বলতে মুসলমানদের কাছ থেকে জেরুসালেম শহর ফিরিয়ে নেওয়ার ইউরোপীয় প্রচেষ্টাকে বোঝানো হত। পরবর্তীতে অ-খ্রিস্টানদের বিরুদ্ধে ইউরোপীয়দের যেকোন সামরিক প্রচেষ্টাকে ক্রুসেড বলা শুরু হয়।

ক্রুসেডারেরা মধ্যপ্রাচ্যে সামন্তবাদী রাজ্য স্থাপনে সমর্থ হয়েছিল। তাই ক্রুসেডগুলিকে ইউরোপীয় সম্প্রসারণবাদ ও উপনিবেশবাদের একটি আদি রূপ হিসেবে কল্পনা করা যেতে পারে। এগুলিতেই প্রথমবারের মত ইউরোপীয় খ্রিস্টানেরা দেশ থেকে বহুদূরে সামরিক অভিযানে বের হয় এবং বহু সংখ্যায় তাদের সংস্কৃতি ও ধর্ম বিদেশে নিয়ে যাবার চেষ্টা চালায়।

ক্রুসেডগুলি ছিল যুদ্ধভিত্তিক খ্রিস্টধর্ম ও খ্রিস্টান ইউরোপের সম্প্রসারণের বহিঃপ্রকাশ। এগুলিতে ধর্মীয় চেতনার সাথে ধর্মনিরপেক্ষ সামরিক চিন্তাধারার মিলন ঘটেছিল। এগুলির ফলে খ্রিস্টানেরা অন্য সংস্কৃতিতে বাস করা শেখে এবং একই সাথে তাদের নিজস্ব সংস্কৃতির মাধ্যমে এগুলিকে প্রভাবিত করে। এগুলি আজও ইউরোপে মধ্যযুগের সবচেয়ে বিখ্যাত ঘটনা হিসেবে দেখা হয়।









ক্রুসেডের কারণ



ক্লেরমন্তে পোপ ২য় উর্বানের ভাষণে ক্রুসেডের বীজ বপিত হয়েছিল। সেলজুক তুর্কিদের বিরুদ্ধে বাইজেন্টীয় সম্রাট আলেক্সিস সাহায্য চেয়ে পাঠান এবং ফিলিস্তিনে খ্রিস্টান তীর্থযাত্রীদের নিরাপত্তার ব্যাপারে উৎকণ্ঠার সৃষ্টি হয়। পোপ উর্বান তাঁর ভাষণে সম্রাট শার্লমাঞ কীভাবে স্যাক্সনদেরকে বলপ্রয়োগে খ্রিস্টধর্ম গ্রহণে বাধ্য করেছিলেন এবং স্পেনের মুসলিম শাসকদের সাথে যুদ্ধ করেছিলেন, তার কথা স্মরণ করিয়ে দেন।

শার্লমাঞ ছিলেন ফ্রাংক জাতির রাজা। ৮১৪ সালে তাঁর মৃত্যুর পর তাঁর সাম্রাজ্যের পতন ঘটে এবং খ্রিস্টান ইউরোপ আক্রমণের সম্মুখীন হয়। এশিয়া থেকে মজর নামের যাযাবর জাতিরা এসে পূর্ব ও মধ্য ইউরোপে লুটতরাজ আরম্ভ করে এবং ১০ম শতক পর্যন্ত তা অব্যাহত রাখে। ৮০০ সাল থেকে উত্তর ইউরোপে ভাইকিংয়েরা দস্যুগিরি শুরু করে। তারা ভূমধ্যসাগরীয় অঞ্চলেও হানা দেয়। কিন্তু ইউরোপীয় খ্রিস্টানদের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়ায় ইসলামের প্রসার। ইসলামের সামরিক শক্তি ৮ম শতকের মধ্যেই ভূমধ্যসাগরের পূর্ব তীর, উত্তর আফ্রিকা এবং স্পেনের অধিকাংশ নিজেদের নিয়ন্ত্রণে আনে। তারা ইতালিতে সামরিক ঘাঁটি স্থাপন করে, গ্রিকদের চিরায়ত সংস্কৃতির ধারক বাইজেন্টীয় সাম্রাজ্যের ক্ষমতা খর্ব করে এবং সাম্রাজ্যের রাজধানী কন্সতান্তিনোপল অবরোধ করে। ভাইকিং বা মজর জাতির তুলনায় ইসলামের হুমকি ছিল দ্বিমুখী; এটি ছিল সংস্কৃতি ও ধর্ম উভয়ের যুদ্ধ।







কিন্তু ১১শ শতকে শক্তির ভারসাম্য পশ্চিমের দিকে হেলতে শুরু করে। খ্রিস্টানদের গির্জা কেন্দ্রীভূত হয়। রাজারা সরকারব্যবস্থায় বিশপদের নিয়োগ দেয়া শুরু করেন। বহু বছরের মধ্যে প্রথমবারের মত পোপেরা ইউরোপের জনমতকে নিজেদের পেছনে একতাবদ্ধ করতে সক্ষম হন। ফলে ক্রুসেড আরম্ভ করা সহজ হয়ে ওঠে।

অধিকন্তু, এসময় ইউরোপের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছিল। এখানকার নগরজীবনে এসেছিল নতুন জোয়ার। স্থানীয় ও দূরবর্তী বাণিজ্য রমরমা ভাব ধারণ করছিল। ইউরোপের মনুষ্য ও অর্থনৈতিক সম্পদ ক্রুসেডের ব্যয়ভার বহনের উপযোগী হয়ে ওঠে। পূর্বে ইউরোপীয় বণিকেরা ভূমধ্যসাগর অঞ্চলের মুখাপেক্ষী হয়ে থাকত। এবার তারা দ্রব্য, পরিবহন ও লাভের উপর অধিকতর নিয়ন্ত্রণ বিস্তারের ব্যাপারে উচ্চাভিলাষী হয়ে ওঠে। এই পার্থিব অভিলাষ ও পবিত্র ভূমি সম্পর্কে ধর্মীয় অনুভূতির মিশেল, এবং পোপের নেতৃত্ব প্রদানের ক্ষমতা --- এ সবই ক্রুসেডের জন্য পশ্চিম ইউরোপীয় খ্রিস্টানদের প্রস্তুত করে তোলে।







প্রথম ক্রুসেড শুরু হয় ১০৯৫ সালে। পোপ আরবান ২ দ্বৈত উদ্দেশ্যে এই ক্রুসেড শুরু করেন, ঐশ্বরিক শহর জেরুজালেমকে মুসলমানদের কাছ থেকে স্বাধীন করা এবং এ পবিত্র ভূমিতে পূর্বাঞ্চলীয় খ্রিস্টানদের মুসলমান শাসন থেকে মুক্ত করা। জনগণের ক্রুসেড প্রথম ক্রুসেডের একটি অংশ যা ১০৯৬ সালের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত প্রায় ৬ মাস অব্যাহত ছিল। এ ক্রুসেড জনপ্রিয় ক্রুসেড, চাষীদের ক্রুসেড অথবা ভিখারীদের ক্রুসেড নামেও পরিচিত।১০৯৬ সালের জার্মান ক্রুসেড প্রথম ক্রুসেডের অংশ যাতে ফ্রান্স ও জার্মান চাষী মুজাহিদগণ ইহুদী সম্প্রদায়ের উপর হামলা করে। যদিও ইহুদী বিরোধীরা ইউরোপে কয়েক শতক যাবৎ ছিল, কিন্তু এটিই প্রথম সংঘবদ্ধ নির্যাতনের ঘটনা। তবে পোপ আরবান ২ যখন প্রথম ক্রুসেড ঘোষনা করেন তখন তাতে ইহুদী সম্প্রদায়ের কথা উল্লেখ্য ছিল না পরে ইহুদীদের উপর এই নির্যাতনের নিন্দা করা হয়। ইহুদী সম্প্রদায়ের এই হামলা মুজাহিদগণের বিপথগামীতার কারণ হিসেবে মনে করা হয়। কোন কোন ক্ষেত্রে কতৃপক্ষ এবং ধর্মীয় নেতারা এই ইহুদী বিষয়টিকে লুকানো চেষ্টা করেছিলেন।১১০০ এবং ১১০১ সালে সংঘটিত তিনটি আলাদা আন্দোলনের মধ্যে ১১০১-এর ক্রুসেড কম গুরুত্বপূর্ণ একটি ক্রুসেড। এটি প্রথম ক্রুসেডের সফল পরিণাম। এটিকে ভীরুদের ক্রুসেড নামেও ডাকা হয় কারণ প্রথম ক্রুসেডে ভয়ে পিছিয়ে যাওয়া বেশ কিছু মুজাহিদ অংশগ্রহণ করেছিল।







দ্বিতীয় ক্রুসেড (১১৪৫ - ১১৪৯) ইউরোপ থেকে ঘোষিত দ্বিতীয় গুরুত্বপূর্ণ ক্রুসেড, আগের বছর কাউন্টি অফ এডিসা এর পতন হওয়ার প্রেক্ষিতে যা ঘোষণা করা হয়েছিল ১১৪৫ সালে। এডিসাই ছিল প্রথম মুজাহিদ অঙ্গরাজ্য যাদের প্রথম ক্রুসেডে (১০৯৫ - ১০৯৯) দেখা গেছে এবং তাদেরই প্রথম পতন হয়।



তৃতীয় ক্রুসেড (১১৮৯ - ১১৯২), রাজাদের ক্রুসেডও বলা হয়, যা ছিল ইউরোপীয় নেতাদের পুনরায় পবিত্র ভূমি কে সালাদিনের কাছ থেকে দখল করার একটা চেষ্টা।সালাউদ্দিন আল দীন ইউসুফ ইবনে আইয়ূব (জন্ম তিকরিত, ইরাক ১১৩৮ - মৃত্যু মার্চ ৪, ১১৯৩), মিশর এবং সিরিয়ার সুলতান ছিলেন। তিনি একজন কুরদীশ মুসলমান এবং তৃতীয় ক্রুসেডে মুসলিম পক্ষের নেতৃত্ব দেন।







চতুর্থ ক্রুসেড (১২০১ - ১২০৪) মূলত সাজানো হয়েছিলি মিশরে হামলা চালিয়ে জেরুজালেম জয় করার উদ্দেশ্যে। পরিবর্তে এপ্রিল ১২০৪ সালে পশ্চিমের মুজাহিদগণ গ্রিক অর্থডক্স শহর কন্সট্যান্টিপলে হানা দেয় এনং দখল করে, যা ছিল বাইজেন্টাইন সম্রাজ্যের রাজধানী। এটি ইতিহাসের সবচেয়ে লাভজনক ও অমার্জিত লুণ্ঠন বলে মনে করা করা হয়।



পঞ্চম ক্রুসেড (১২১৭–১২২১) ছিল ইউরোপের খ্রিস্টানদের জেরুসালেম ও পবিত্র ভূমি পুনর্দখলের একটি প্রচেষ্টা, যাতে প্রথমে মিশরের শক্তিশালী আইয়ুবিদ রাজ্যকে পরাজিত করার চেষ্টা করা হয়। শিশুদের ক্রুসেড বলতে ১২১২ সালে ঘটে যাওয়া কয়েকটি বাস্তব এবং কাল্পনিক ঘটনার সংমিশ্রনকে বোঝান হয় । এই ঘটনাগুলির মধ্যে রয়েছে জনৈক ফরাসী বা জার্মান বালকের দিব্যদৃষ্টি প্রাপ্তি, তৎকালীন 'পবিত্র ভূমি' তে বসবাসরত মুসলমানদেরকে শান্তিপূর্ণ ভাবে খ্রীষ্ঠধর্মে দিক্ষা দেয়া, একদল শিশু কিশোরের পদযাত্রা করে ইতালি গমন এবং পরবর্তীতে দাস হিসেবে সেই শিশুদেরকে বিক্রি অন্যতম।







ষষ্ঠ ক্রুসেড ১২২৮ সালে জেরুসালেম পুনরায় অধিকারের উদ্দেশ্যে শুরু হয়। পঞ্চম ক্রুসেডের ব্যর্থতার মাত্র ৭ বছর পরে এটি শুরু হয়েছিল। এই ক্রুসেড শেষে জেরুসালেম খ্রিস্টান শক্তির অধীনে আসে।



সপ্তম ক্রুসেড হলো ফ্রান্সের সম্রাট ৯ম লুই এর পরিচালিত একটি ক্রুসেড বা ধর্ম যুদ্ধ, যা ১২৪৮ হতে ১২৫৪ পর্যন্ত সংঘটিত হয়। যুদ্ধে রাজা ৯ম লুই পরাজিত ও বন্দী হন। আইয়ুবীয় রাজবংশের শাসক আল মোয়াজ্জেম তুরানশাহ এর নেতৃত্বে মিশরীয় বাহিনী রাজা নবম লুইকে বন্দী করে। যুদ্ধ শেষে লুইয়ের মুক্তির জন্য ৫০,০০০ স্বর্ণমূদ্রা (ফ্রান্সের তখনকার বাৎসরিক আয়ের সমান অর্থ) মুক্তিপণ হিসাবে দেয়া হয়। এই ক্রুসেডে মিশরীয় বাহিনীকে বাহরী, মামলুক, বাইবার, কুতুজ, আইবাক, ও কুলওয়ান গোষ্ঠী সহায়তা করে। মেষপালকদের ক্রুসেড বলতে দুইটি বিচ্ছিন্ন ঘটনাকে বোঝায়। একটি ঘটেছিল সপ্তম ক্রুসেডের সময়, ১২৫১ সালে। অপরটি ঘটেছিল ১৩২০ সালে।

সপ্তম ক্রুসেডে ফ্রান্সের রাজা লুই পরাজিত হন এবং তাঁকে কায়রোতে বন্দী রাখা হয়। ১২৫১ সালে লুইকে রক্ষার ব্যাপারে উত্তর ফ্রান্সের প্রায় ৬০ হাজার তরুণ কৃষক স্বপ্নে কুমারী মেরির নির্দেশপ্রাপ্ত এক হাঙ্গেরীয় নেতার নেতৃত্বে প্যারিসে যায় এবং সেখান থেকে ফ্রান্সের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে ও সংঘর্ষ শুরু করে। এদেরকে পরবর্তীতে দমন করা হয়।

১৩২০ সালে উত্তর ফ্রান্সের নরমঁদিতে এক মেষপালক কিশোর স্বপ্নে দেখে তাঁকে স্পেনের মুর তথা মুসলমানদের বিরুদ্ধে লড়াই করতে হবে। তাকে ঘিরে একটি আন্দোলন গড়ে ওঠে এবং তারা প্যারিসে যায়। কিন্তু সেখানে পাত্তা না পেয়ে তারা দক্ষিণে স্পেনের দিকে অগ্রসর হতে থাকে এবং পথিমধ্যে বিভিন্ন প্রাসাদে লুটতরাজ চালায় ও ইহুদীদের হত্যা করে। পরে স্পেনে প্রবেশ করে সেখানেও ইহুদীদের হত্যা করতে থাকে। পরে স্পেনের রাজপুত্র আলফোন্সো এদের নিয়ন্ত্রণে আনেন।







নবম ক্রুসেড-কে অনেক সময় অষ্টম ক্রুসেডের সাথে একত্রে বর্ণনা করা হয়। এটিকে পবিত্র ভূমি দখলের উদ্দেশ্যে মধ্যযুগে সংঘটিত শেষ ক্রুসেড হিসেবে গণ্য করা হয়। এটি ১২৭১-১২৭২ সালে সংঘটিত হয়েছিল।

ফ্রান্সের ৯ম লুই ৮ম ক্রুসেডের সময় তিউনিস দখলে ব্যর্থ হলে ইংল্যান্ডের রাজা ১ম এডওয়ার্ড ইসরায়েলের আকো বন্দরের দিকে যাত্রা করেন। কিন্তু ততদিনে ইউরোপের ক্রুসেডের জোয়ার ছিলে শেষের দিকে। আর মিশরের মামলুক রাজবংশও ছিল বেশ শক্তিশালী। ফলে এডওয়ার্ডের এই ক্রুসেড ব্যর্থ হয়। এই ব্যর্থতার পরপরই ভূমধ্যসাগরের উপকূলে ক্রুসেডারদের বাকী ঘাঁটীগুলিরও একে একে পতন ঘটে।



আলেক্সান্দ্রীয় ক্রুসেড একটি ক্ষণস্থায়ী ধর্মযুদ্ধ, যা ১৩৬৫ সালের অক্টোবর মাসে সংঘটিত হয়। সাইপ্রাসের ১ম পিটার এই ক্রুসেডটি মিশরের আলেক্সান্দ্রিয়া শহরের বিপক্ষে পরিচালনা করেন। ধর্মীয় কারণের বদলে অর্থনৈতিক ফায়দার জন্যেই এই ক্রুসেডটি পরিচালিত হয়।



নিকোপোলিসের যুদ্ধ ১৩৯৬ সালের ২৫শে সেপ্টেম্বর দানিউব নদীর উপর অবস্থিত বুলগেরীয় শহর নিকোপোলিসে সংঘটিত হয়। এর এক পক্ষে ছিল উসমানীয় সাম্রাজ্য, এবং অন্য পক্ষে ছিল হাঙ্গেরি, সুইজারল্যান্ড, ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি, এবং অন্যান্য এলাকা থেকে আগত খ্রিস্টান সেনার দল। এটি ছিল মধ্যযুগের সর্বশেষ বড় আকারের ক্রুসেড।













( চলবে............ )

মন্তব্য ৭৮ টি রেটিং +২৭/-০

মন্তব্য (৭৮) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১২ রাত ১১:২৭

আমি মুখতার বলেছেন: ভালো লাগলো।

০২ রা ডিসেম্বর, ২০১২ সকাল ৯:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন: অনেক ধন্যবাদ

২| ০২ রা ডিসেম্বর, ২০১২ রাত ১২:০৯

মনোয়ার মিলন বলেছেন: হুম.... অনেক স্টাডি করতে হয়েছে । বর্তমান অবস্থা জানতে বেশি আগ্রহী ।

০২ রা ডিসেম্বর, ২০১২ সকাল ৯:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন: ক্রুসেড এর পথ ধরে একে একে পৃথিবীতে যত গণহত্যা হয়েছে তার সব কটাকে আমরা বলি যুদ্ধ

৩| ০২ রা ডিসেম্বর, ২০১২ রাত ১২:২৮

আমরা বাংলাদেশি বলেছেন: চলুক। আরো বিস্তারিত লিখবেন। তাড়াতাড়ি না করাই ভালো।
ধন্যবাদ। :)

০২ রা ডিসেম্বর, ২০১২ সকাল ৯:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন: ভাই চেষ্টা করব বিস্তারিত লিখতে তবে এই ধারাবাহিক সত্যি শেষ হতে সময় লাগবে ততদিন আপনার হয়ত ভালো নাও লাগতে পারে

ধন্যবাদ অনুপ্রেরনা দেয়ার জন্য ভালো থাকবেন :)

৪| ০২ রা ডিসেম্বর, ২০১২ রাত ১২:২৯

*কুনোব্যাঙ* বলেছেন: পরিশ্রমী এবং তথ্যবহুল পোষ্ট।



পঞ্চম প্লাস

০২ রা ডিসেম্বর, ২০১২ সকাল ৯:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন: আপনাদের ভালোবাসা পেতে আরও পরিশ্রম করতে কোন কষ্ট নেই


ধন্যবাদ অনুপ্রেরনা দেয়ার জন্য ভালো থাকবেন

৫| ০২ রা ডিসেম্বর, ২০১২ রাত ১২:৩১

মামুন রশিদ বলেছেন: হুম ভালো লাগলো ।

০২ রা ডিসেম্বর, ২০১২ সকাল ৯:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন: হুম ধন্যবাদ দিলাম

৬| ০২ রা ডিসেম্বর, ২০১২ রাত ১২:৩২

পরিবেশ বন্ধু বলেছেন: ক্রুসেড একটি অন্যায় যুদ্ধ
মানবতা বলি হয়
তাই বিশ্ব মুসলিম ক্রুদ্ধ ।
ধন্যবাদ

০২ রা ডিসেম্বর, ২০১২ সকাল ৯:৫৯

কান্ডারি অথর্ব বলেছেন: ভাই বর্তমানে ফিলিস্তিন,আফগানিস্তান,ইরাক,ইরান,পাকিস্তান,মিসর, সিরিয়ায় যা চলছে তার সবই ক্রুসেড এর ধারাবাহিকতা


অনেক ধন্যবাদ

৭| ০২ রা ডিসেম্বর, ২০১২ রাত ১২:৩৪

স্বপনবাজ বলেছেন: অনেক কিছু জানলাম ভাই ! পোষ্টে +++

০২ রা ডিসেম্বর, ২০১২ সকাল ১০:০০

কান্ডারি অথর্ব বলেছেন: ভালো থাকবেন ধন্যবাদ প্লাসের জন্য ভাই

৮| ০২ রা ডিসেম্বর, ২০১২ রাত ১২:৩৯

সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: ভালো লাগলো।

০২ রা ডিসেম্বর, ২০১২ সকাল ১০:০০

কান্ডারি অথর্ব বলেছেন: আমারও খুব ভালো লাগল

৯| ০২ রা ডিসেম্বর, ২০১২ রাত ১:৩৯

মাহমুদুর রাহমান বলেছেন: ভূলে যাওয়া ইতিহাস :!> ধন্যবাদ পরিশ্রমের জন্য +

০২ রা ডিসেম্বর, ২০১২ সকাল ১০:০১

কান্ডারি অথর্ব বলেছেন: পরিশ্রমের প্রতিদান পেয়ে ধন্য

১০| ০২ রা ডিসেম্বর, ২০১২ সকাল ৭:১৬

অপূর্ণ রায়হান বলেছেন: ৮ম ভালোলাগা ভ্রাতা :)


ভালো থাকবেন সবসময় :)

০২ রা ডিসেম্বর, ২০১২ সকাল ১০:০২

কান্ডারি অথর্ব বলেছেন: ভ্রাতা কেমন চলছে ব্লগ ডে প্রস্তুতি ?

১১| ০২ রা ডিসেম্বর, ২০১২ সকাল ৭:২৭

তুহিন সরকার বলেছেন: চমৎকার পোস্ট, প্রিয়তে নিলাম।
ধন্যবাদ, শুভকামনা রইল।

০২ রা ডিসেম্বর, ২০১২ সকাল ১০:০৫

কান্ডারি অথর্ব বলেছেন: ভাই চেষ্টা করছি বিস্তারিত ইতিহাসটাকে সংক্ষেপে তুলে ধরার তবে আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবসময় আর গনহত্যার বিরুদ্ধ্যে আমাদের প্রতিবাদী হতে হবে

১২| ০২ রা ডিসেম্বর, ২০১২ সকাল ৮:১৩

এম এম ইসলাম বলেছেন: ভাল হয়েছে। পরের পর্বের অপেক্ষায় রইলাম।

০২ রা ডিসেম্বর, ২০১২ সকাল ১০:০৬

কান্ডারি অথর্ব বলেছেন: কেমন আছেন ভাই ? পর্ব গুলো পাবেন ইনশাল্লাহ অতি শীঘ্রয়ই

১৩| ০২ রা ডিসেম্বর, ২০১২ সকাল ৯:৫৭

আমিনুর রহমান বলেছেন: Click This Link

০২ রা ডিসেম্বর, ২০১২ সকাল ১০:০৮

কান্ডারি অথর্ব বলেছেন: ধন্যবাদ পোস্ট আমার অনুসরনে রয়েছে কিন্তু আমি কাল রাত এর বেলায় ২ দিন পর সামুতে লগিন করতে পারছি

১৪| ০২ রা ডিসেম্বর, ২০১২ সকাল ১০:০৪

চিরতার রস বলেছেন: চলুক।

০২ রা ডিসেম্বর, ২০১২ সকাল ১০:০৯

কান্ডারি অথর্ব বলেছেন: চলুক তবে

১৫| ০২ রা ডিসেম্বর, ২০১২ সকাল ১০:১২

লেখাজোকা শামীম বলেছেন: পৃথিবীর ইতিহাসে এই রকম ধর্মের নামে বর্বরতা খুব কমই হয়েছে।

Click This Link

০২ রা ডিসেম্বর, ২০১২ সকাল ১০:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন: এই পোস্ট আগে দেখি নাই কেন চরম ভালো লাগা পোষ্টে অনেক তথ্য বহুল পোস্ট

১৬| ০২ রা ডিসেম্বর, ২০১২ সকাল ১০:১৭

লেখাজোকা শামীম বলেছেন: ইউরোপীয়দের ধর্মান্ধতা কত ভয়াবহ তার প্রমাণ হল নিচের লিংকে --

Click This Link

০২ রা ডিসেম্বর, ২০১২ সকাল ১০:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন: এই পোস্ট আগে দেখি নাই কেন চরম ভালো লাগা পোষ্টে অনেক তথ্য বহুল পোস্ট

১৭| ০২ রা ডিসেম্বর, ২০১২ সকাল ১১:০১

লোপা এসহক বলেছেন:
বর্তমানে ইওরোপের দেশ সমুহ ক্রুসেড ভুলে ধর্মনিরপেক্ষ হয়েছে।
ফ্রান্সে ইমিগ্র্যন্ট মুসলিমরা সংখাগরিষ্ট হয়েগেছে। লন্ডন বা নিউইয়র্কে ধর্ম্প্রচারের স্বাধীনতা তেহরান বা করাচির চেয়ে অনেক অনেক গুন বেশী।

০২ রা ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:১০

কান্ডারি অথর্ব বলেছেন: তাহলে বর্তমানে ফিলিস্তিন,আফগানিস্তান,ইরাক,ইরান,পাকিস্তান,মিসর, সিরিয়ায় যা চলছে এগুলো কি

তার সবই ক্রুসেড এর ধারাবাহিকতা

পরের পোস্টের জন্য অপেক্ষ্যা করতে পারেন

১৮| ০২ রা ডিসেম্বর, ২০১২ সকাল ১১:১৬

প্রাচীন মানব বলেছেন: ব্লগিং ইহাকেই বলে। আপনাদের জন্যই আমাদের ব্লগে আসা। ধন্যবাদ ভাইজান।

০২ রা ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:১৪

কান্ডারি অথর্ব বলেছেন: ভাইয়া সামুতে আপনি ,আমি এবং আমরা সবাই যা লিখি সবই ব্লগিং সবাই অত্যন্ত গুনি ব্লগার

ধন্যবাদ পাশে থেকে অনুপ্রেরনা দেয়ার জন্য

১৯| ০২ রা ডিসেম্বর, ২০১২ সকাল ১১:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: পরের পর্বের অপেক্ষায় রইলাম। +++++

০২ রা ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:১৪

কান্ডারি অথর্ব বলেছেন: ইনশাল্লাহ

২০| ০২ রা ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৪১

তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রনে বলেছেন:

চলুক -
ভালো পোষ্ট

০২ রা ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:০২

কান্ডারি অথর্ব বলেছেন: অনেক ধন্যবাদ অনুপ্রেরনার জন্য

২১| ০২ রা ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৫২

সকাল>সন্ধা বলেছেন: আবার জেরু জালেম বাইতুল মুকাদ্দস হবে হয়ত দেখে যেতে পারব ইনসাআল্লাহ্ ।

০২ রা ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:০২

কান্ডারি অথর্ব বলেছেন: ইনসাআল্লাহ্ ।

২২| ০২ রা ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৫৮

বক বলেছেন: ভাল লাগল

০২ রা ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:০২

কান্ডারি অথর্ব বলেছেন: অনেক ধন্যবাদ

২৩| ০২ রা ডিসেম্বর, ২০১২ দুপুর ১:০৫

জয়দিত্য বলেছেন: প্রিয়তে নিলাম। +

০২ রা ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:০৩

কান্ডারি অথর্ব বলেছেন: অনেক ধন্যবাদ
আশা করি সামনে আরও কিছু তথ্য দিতে পারব

২৪| ০২ রা ডিসেম্বর, ২০১২ দুপুর ১:১১

ডানাহীন বলেছেন: পরিশ্রমী তথ্যবহুল পোস্ট , ভাল লাগল তবে বর্ণনা আরেকটু বিস্তারিত হলে ভাল হত বোধহয় ।

০২ রা ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:০৫

কান্ডারি অথর্ব বলেছেন: আসলে সময় করতে পারিনা তবে পরের বার থেকে লিখব ইনশাল্লাহ
আর অনেক ধন্যবাদ আপনার জন্য

২৫| ০২ রা ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৩৩

পরীবানু বলেছেন: আগে ইউরোপিয়ানরা ছিল অসভ্য ক্রুসেডার। এখন সময় পাল্টে ইউরোপিয়ানরা সভ্য হয়েছে, আর মুসলমানরা হয়েছে সুইসাইড বোম্বার ক্রুসেডার।

০২ রা ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:০৬

কান্ডারি অথর্ব বলেছেন: আপনার কথাটা মানতে পারছিনা কারন তাহলে বর্তমানে ফিলিস্তিন,আফগানিস্তান,ইরাক,ইরান,পাকিস্তান,মিসর, সিরিয়ায় যা চলছে এগুলো কি

তার সবই ক্রুসেড এর ধারাবাহিকতা

পরের পোস্টের জন্য অপেক্ষ্যা করতে পারেন

২৬| ০২ রা ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:২৭

সাদেকুর বলেছেন: তথ্যবহুল পষ্টের জন্য ধন্যবাদ।

আপনার পরবর্তী পর্বের অপেক্ষায় জ্ঞানেন্দ্রিয়কে জাগ্রত রাখলাম।

++++++++++++++++++

০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১:০৩

কান্ডারি অথর্ব বলেছেন: ইনশাল্লাহ এই ধারাবাহিকটি চালিয়ে যাব
অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য
আমার পরবর্তী পর্বের অপেক্ষায় জ্ঞানেন্দ্রিয়কে জাগ্রত রাখার জন্য অনেক শুভ কামনা আপনার জন্য :)

২৭| ০২ রা ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৩১

ইয়ার শরীফ বলেছেন: পরিশ্রমী তথ্যবহুল পোস্ট , ভাল লাগল ,ইউরোপীয়দের ধর্মান্ধতা নিয়ে আর লিখবেন আশা করি ,
সাথেই থাকব
ভাল থাকবেন
++

০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১:০৫

কান্ডারি অথর্ব বলেছেন: লেখার ইচ্ছে আছে এবং এভাবে সাথে থাকলে লেখার অনুপ্রেরনা বেড়ে যাবে
অনেক ভালো লাগল সাথে আছেন বলে ইনশাল্লাহ আমিও আপনার সাথে থাকব
ভালো থাকবেন শুভ কামনা

২৮| ০২ রা ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৪৬

বৃষ্টি বিলাসী বলেছেন: তথ্যবহুল পোষ্টের জন্য ধন্যবাদ।

০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১:০৬

কান্ডারি অথর্ব বলেছেন: এই পোস্ট পড়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ

২৯| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১:১৪

বাকপ্রবাস বলেছেন: + পরের পর্বের অপেক্ষায় রইলাম

০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১:২৬

কান্ডারি অথর্ব বলেছেন: পরের পর্ব দেয়া হয়েছে

৩০| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১:১৭

গ্রামের মানুষ বলেছেন:

পড়বো পুরাটা

০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১:২৭

কান্ডারি অথর্ব বলেছেন: অনেক ধন্যবাদ পুরোটা পড়ে ফেলেন

৩১| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১:৫৪

এস. এম. রায়হান বলেছেন: পরীবানু বলেছেন: আগে ইউরোপিয়ানরা ছিল অসভ্য ক্রুসেডার। এখন সময় পাল্টে ইউরোপিয়ানরা সভ্য হয়েছে, আর মুসলমানরা হয়েছে সুইসাইড বোম্বার ক্রুসেডার।



হিন্দুত্ববাদী দাসেরা এর চেয়ে বেশি কিছু চিন্তা করতে পারে না।

০৩ রা ডিসেম্বর, ২০১২ সকাল ৯:৫১

কান্ডারি অথর্ব বলেছেন: নগ্নতা,মদ্যপান,জুয়া যদি হয় সভ্যতা তবে আমরা মুসলমানেরা অনেক ভালো আছি অসভ্য থেকে
নিরীহ মানুষ মারা যায় যখন ড্রন হামলায় তখন তাদের কে তো কেউ জঙ্গি বলেনা কেন আজ তাহলে আমরা মুসলমানেরা কি ভাবে জঙ্গি হলাম

৩২| ০৩ রা ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৪৯

রকিবুল আলম বলেছেন: ++++পোস্ট পর্যবেক্ষন

০৩ রা ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৩৪

কান্ডারি অথর্ব বলেছেন: পোস্ট পর্যবেক্ষন এর মানে কি B:-)

৩৩| ০৩ রা ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:২৪

ঘুড্ডির পাইলট বলেছেন:
খুব ভালো লাগলো , পরবতি পর্বের অপেক্ষায় রইলাম, ইতিহাস জেনে অনেক উপকার হলো।

০৩ রা ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৪২

কান্ডারি অথর্ব বলেছেন: বেশী করে আদা লবন দিয়ে গরম পানিতে গলার রেওয়াজ করেন আর আপনাকে স্যালুট আমার তরফ থেকে


৩৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:১৪

একজন আরমান বলেছেন:
ক্রুসেড সম্পর্কে জানতে পারলাম।
অনেক তথ্য বহুল পোস্ট।
++

০৪ ঠা ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:২৫

কান্ডারি অথর্ব বলেছেন: ধন্যবাদ অনেক ভ্রাতা

৩৫| ১০ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:০২

সাইফ সামির বলেছেন: গুড পোস্ট! ✓

১০ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন: অনেক ধন্যবাদ

৩৬| ১৮ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৪৭

সুখী চোর বলেছেন: এক কথায়
দারুন ++++++

১৮ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৫২

কান্ডারি অথর্ব বলেছেন: অনেক ধন্যবাদ সুখী চোর ভাই

৩৭| ১৮ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৪৭

সুখী চোর বলেছেন: এক কথায়
দারুন ++++++

১৮ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন: অনেক ধন্যবাদ সুখী চোর ভাই

৩৮| ১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: ভালো লাগলো। দেড়িতে পড়ার জন্যে ক্ষমাপ্রার্থী।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:

:) :) :)

৩৯| ৩০ শে জুন, ২০১৩ রাত ৮:১৪

একজন ঘূণপোকা বলেছেন: +++++++++++

০১ লা জুলাই, ২০১৩ সকাল ১১:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ ভ্রাতা।

৪০| ৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:০৪

প্রকৃতির প্রতিফলন বলেছেন: এই ঘটনার রেফারেন্স কি?

৪১| ২১ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩৩

মিছবাহ পাটওয়ারী বলেছেন: ইনফরমেটিভ পোস্ট। ভালো লাগলো। আরো বিস্তারিত লিখবেন। মুসলিম বিশ্বের বর্তমান অবস্থা নিয়ে লিখলে ভালো হয়। বিশেষ করে সাম্প্রতিক সময়ে মিসরে মুসলিম ব্রাদারহুডের ওপর চালানো নির্মম গণহত্যা ও এতে সৌদি আরবের ভূমিকার একটা বিশ্লেষণ থাকলে ভালো হয়।

৪২| ২১ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:


@প্রকৃতির প্রতিফলন ক্রুসেড নিয়ে অনেক ইতিহাস ভিত্তিক বই পাবেন। এটাকে অবিশ্বাস করার কিছু নেই।

@মিছবাহ পাটওয়ারী ধন্যবাদ ভাই আপনার পরামর্শ মাথায় রাখলাম। মন্তব্যে কৃতজ্ঞতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.