| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তাড়াহুরো করে কড়াইয়ের তলা থেকে অবশিষ্ট ভাত ক'টা খাচ্ছি
টের পাচ্ছি, চোখের জলে চিবুক ভিজে গেছে
টের পাচ্ছি, চোখের জলে ভাত ও নোনতা হয়ে গেছে
টের পাচ্ছি, ভাত ক'টা শেষ হয়ে আসছে।
তারাহুড়ো করে খাচ্ছি, যাতে কেউ দেখে না ফেলে
তাড়াহুরো করছি, যাতে রান্নাঘরে কেউ দেখে না ফেলে
ধীরে ধীরে খাচ্ছি, যাতে দ্রুত শেষ না হয়
তাড়াহুরো করছি, যাতে তারাতারি বিছানায় যেতে পারি।
শেষবার দানাপানি পড়েচছিল ২৪ ঘন্টা বা তার ও আগে, আধপেটা
মাঝের সময়টা লাইব্রেরিতে ২ কাপ চা আর কয়েক লিটার বিশুদ্ধ পানি
বেশ কিছু গানিতিক সমস্যা, কিছু দূুর্বোধ্য ইংরেজি পড়েছে পেটে
আর বিলিয়েছি কিছু বিদ্যা, জ্ঞান চায়ের বিনিময়ে,
শিক্ষার বিনিময়ে চা।
ক্লান্ত পথে, ক্লান্ত রাত্রিতে, ক্লান্ত শহরে,
হেলেদুলে পথে পেরিয়ে, রাত্রি করে ফিরি মেসে
গোসল সেরে ক্লান্তি দূর করি, ক্ষুধা জেগে ওঠে
নিজের অস্তিত্ব জানান দেয় আদিম স্বরে।
ক্ষুধার্ত পেটে খাবার ছাড়া সব অসুন্দর লাগে
ক্ষুধার্ত মনে খাবার ছাড়া সব অশ্লীল লাগে
ক্ষুধার্ত কানে সব সুরই বেসুরো লাগে...
রাত যত গভীর হয়, ক্ষুধা তত বাড়ে।
ক্ষুধার জ্বালা বাড়ে বানের জলের মত
সামনে বসে অন্য কাউকে আয়েশ করে খেতে দেখলে
জ্বিভে-মুখে জ্বল চলে আসে, চোখে মুখে ক্ষুধা ফুটে ওঠে নগ্নভাবে।
সবাই শুয়ে পড়লে
অবাধ্য পা দুটো টেনে নিয়ে যায় অনিচ্ছুক শরীরটাকে, রান্নাঘরে
কড়াইতে থাকা খানিক এটো ঝোল
আর ভাতের হাড়ির তলায় পরে থাকা ক'টা ভাতের লোভে
যা গতরাতে ছিল না...
(সত্য ঘটনা অবলম্বনে)
১২.১৯ রাত,
১৮ নভেম্বর ২০২৬ খ্রিঃ
রামপুরা, ঢাকা
©somewhere in net ltd.