নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ আসিফ-উদ-দৌলাহ্

সকল পরিবর্তনের সাথে আমি ছিলাম। আবারও এসেছি সেই পরম সত্য নিয়ে। তোমাদের মনের মাঝেই লুকিয়ে আছে সেই মহাকালের শক্তি। আজ তাকে জাগাবার দিন এসেছে।

মোঃ আসিফ-উদ-দৌলাহ

আমি তোমার ভিতরের শক্তি কে জাগতে এসেছি বন্ধু। একবার চোখ মেলে দেখো নতুন এক সূর্য উদয় হয়েছে বাংলার আকাশে। কোনো মৃত্যু, কোনো বাধা, কোনো প্রতিকুলতা এই হৃয়য়ের পরম শক্তি ও সত্য সুন্দরকে বিনষ্ট করতে পারবে না। আমি যুগে যুগে আসি আজও এসেছি শুধু তোমাদের ভিতরের শক্তিকে জাগাতে। আমার এই পথ চলা থামবে না। তোমাদের বাঁচার মাঝে আমি বেঁচে আছি। বেঁচে থাকবো তা যদি কোনো করুন মৃত্যুর মধ্য দিয়েও হয়। আমার বাংলাদেশে নতুন এক গণতন্ত্র এসেছে। যা এই পরিবারতন্ত্রকে ভেঙে সত্যের ভিতরের সত্যকে তুলে এনেছে। আজ আমরা বিশ্বের বড় শক্তিতে রূপান্তরিত হচ্ছি। তোমাদের ভালোবাসাই আমাকে তোমাদের মাঝে বাঁচিয়ে রাখবে।

মোঃ আসিফ-উদ-দৌলাহ › বিস্তারিত পোস্টঃ

সামু এবং মেয়েদের মন বোঝা বড় দায়!!!

০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:০৬

আমার আন্তরিক প্রীতি জানবেন।



আমার এই লেখাটা শুধুমাত্র নিজের জানার আগ্রহ ও সিনিয়র ব্লগারদের কাছ থেকে কিছু জানার কৌতহল থেকে লেখা। সামুর অভিজ্ঞ ব্লগার গণ এজন্য কেউ যদি আমার কাঁচা হাতের লেখায় বিন্দুমাত্র দুঃখ পেয়ে থাকেন তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি।







ব্লগিং জগতে আমার পদচারনা একদম নতুন। মাস তিনেক হলো টেকটিউনসে লেখার মাধ্যমে আমার ব্লগিং জীবন শুরু। টেকটিউনসে লেখার কিছুদিন পর সামুতে আমার একটি আবেগী বয়সের লেখা অপ্রকাশিত উপন্যাস “চাররঙা ত্রিমাত্রিক জীবন” প্রকাশ করার ইচ্ছে জাগলো। সামুতে রেজিষ্ট্রেশন করলাম। একটি লেখা পোষ্ট দিলাম। বলে রাখা ভালো তখন পর্যন্ত আমি জানতাম না যে সামুতে পোস্ট পর্যবেক্ষন নামে একটা ব্যাপার আছে। যাকগে পোস্ট পর্যবেক্ষনে রাখা হলো। আমি টেকটিউনসে লিখতে ও কমেন্টের উত্তর দিতে গিয়ে সামুতে আর ঢোকা হয়ে ওঠে না। রেজিস্ট্রেশনের প্রায় মাস দু’য়েক পরে মেইলের মাধ্যমে জানতে পারি আমি জেনারেল হয়েছি। গত ১২ই আগস্ট থেকে আমি নিয়মিত লিখে যাচ্ছি। লেখা লেখির ৮-৯ দিনের মাথায় আমি সেফ ব্লগার হই। জেনারেল থেকে সেফ ব্লগার হবার মধ্যবর্তি সময়ে খুব সম্ভবত তিনটি লেখা নির্বাচিত পোস্টে স্থান পেয়েছে।



এবার আসল প্রসংগে আসি। আমার মনের মধ্যে কিছু প্রশ্ন চেপে আছে। কয়েকদিন ধরেই ইচ্ছে জেগেছে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আবার আমার মনের মাঝের আর একটি মন বাঁধা দিয়েছে বার বার এই বলে যে “আসলে এই প্রশ্ন করা কি ধৃষ্টতার পর্যায়ে যাবে না-তো?” হঠাৎ একটি বাণীর কথা মনে পড়ে গেলো “তুমি যদি কোনো কিছু না বুঝলে যদি প্রশ্ন কর, তাহলে বোকা থাকবে ৫মিনিট। আর প্রশ্ন না করলে বোকা থাকবে আজীবন”।



যাই হোক, মনের কথা লুকিয়ে রেখে লাভ কি বলুন?



আমি আমার ব্লগিং জীবন দিয়ে উপলব্ধি করেছি। একজন ব্লগারের মনের প্রধান ইচ্ছে তার পোস্টটি হিট হবে। পাঠকরা মন্তব্য করবে। একদম মন থেকে বলছি একটি কমেন্ট পেলে আমার মন আনন্দে আত্ম হারা হয়ে যায়। আপনাদের উপলব্ধি কেমন তা আমি জানি না।



এবার আমার মনের কথাগুলো তুলে ধরছি।



১. আমি যে কয়টা লেখাটা খুব আগ্রহ ভরে লিখেছি এবং মনে মনে ভেবেছি নির্বাচিত পোস্টে স্থান হবেই তার ১টি বাদে আর একটিও নির্বাচিত হয়নি। আবার যে লেখাটি ভেবেছি নির্বাচিত হবে না সেগুলো নির্বাচিত পোস্টে স্থান পেয়েছে। এখন প্রশ্ন হলো সামুতে নির্বাচিত পোস্ট হবার মাপকাঠিটা আসলে কি?



২. দেখেছি সামুতে পোস্ট করা লেখা গুলো কখনও মুশলধারে আবার কখনও ফোঁটা ফোঁটা বৃষ্টির মত করে আসে। এতো লেখার ভিরে সম্পাদক এবং মডারেটরদের পোস্ট নির্বাচিত করা আসলেই অনেক কষ্ট সাধ্য একটা ব্যাপার। আমার এ ক’দিনের অভিজ্ঞতারয় আমি দেখেছি বাংলাভাষায় ব্লগিংয়ের বিশাল এক ব্লগিং বিপ্লব আসছে। এখনই যদি এতো এতো পোস্ট আসে সবকিছু স্বাভাবিক থাকলে দু’বছর পর সামুতে সেকেন্ডে কটা পোস্ট আসতে পারে তা সহজেই অনুমেয়।



৩. আমি জানি না কোন পোস্ট নির্বাচিত হবার পরে পিছনের পোস্টগুলোর দিকে মডারেটর ও সম্পাদক প্যানেল নজর দেন কিনা। দেখা গেলো একটি নির্বাচিত পোস্টের যোগ্য ভালো পোস্ট নিচে পরে গেছে তা কি পরবর্তিতে নির্বাচিত করার কোনো ব্যাবস্থা আছে কি না?



৪. নির্বাচিত ও সকলপোস্ট কি যানবাহন কিংবা থিয়েটারের প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীর মতো মনে হয় না? সকল পোস্টের মধ্যে এমন এমন অনেক লেখা ভালো লেগেছে যা নির্বাচিত পোস্টে স্থান পেলে আরো বেশী মানুষ নিশ্চিত ভাবে পড়তে ও জানতে পারতেন। অবশ্য আমি আমার পোস্টগুলোর দিয়ে দেখেছি আমার অনেক নির্বাচিত লেখার চেয়েও অনির্বাচিত লেখা বেশীবার পাঠিত ও বেশী মন্তব্য পেয়েছে আবার একটি নির্বাচিত লেখায় কোনো কমেন্টই পরে নি।



৫. পুরাতন পোস্টে মন্তব্য খুব কম পরে। আমি ব্যাক্তিগত ভাবে মনে করি কিছু কিছু লেখা চিরন্তন। এসব লেখার কদর শুধুমাত্র সাময়িক জ্ঞাণের ক্ষুধা মিটানোর জন্য না বরং স্থান কাল পাত্রের উর্দ্ধে এগুলোর স্থান। এসব লেখা বাসি পোস্টের মধ্যে থেকেও পরবর্তিতে যদি কোনো পাঠকের নজরে আসে, অন্ততপক্ষে একটি ধন্যবাদ জ্ঞাপন করাও কি সম্ভব নয়?



৬. মেয়েদের মন সম্পর্কে যেমন প্রচলিত আছে- “মেয়েদের মন বোঝা বড় দায়” ঠিক তেমনি কোনটি নির্বাচিত পোস্টে যাবে তাও বোঝা বড় দায়। এটা আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা।



আমি আবারও বলে নিচ্ছি আমার মনের কথাগুলোকে দয়াকরে অভিযোগ হিসেবে ভাববেন না। আপনাদের কাছ থেকে পরামর্শ চাচ্ছি। এমনকি আমার পোস্টগুলো পড়ে যদি কোনো অনিয়ম কিংবা আর কি হলে ভালো হবে তাও স্পষ্ট ভাবে জানালে খুশি হবো। যেহেতু আমি একদম নতুন ব্লগার।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১০

যুবায়ের বলেছেন: সহমত পোষণ করছি।

০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১৫

মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: আপনার অভিজ্ঞতা থেকে কোনো কিছু সেয়ার করলে ভালোলাগতো।


ধন্যবাদ যুবায়ের ভাই।

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ''আমি আমার ব্লগিং জীবন দিয়ে উপলব্ধি করেছি। একজন ব্লগারের মনের প্রধান ইচ্ছে তার পোস্টটি হিট হবে। পাঠকরা মন্তব্য করবে। একদম মন থেকে বলছি একটি কমেন্ট পেলে আমার মন আনন্দে আত্ম হারা হয়ে যায়''
লেখক হিসাবে আপনি যদি অন্য লেখকদের চাইতে ভাল লিখেন তাহলেই আপনার লিখা হিট হবে ।
একটি কমেন্ট পেলে আপনার মন আনন্দে আত্মহারা হয়ে যায় ,যা খুবই স্বাভাবিক । কিন্তু অন্যদের কে আনন্দে আত্মহারা হবার সুযোগ থেকে বঞ্চিত করছেন কেন ?
''''''মন্তব্য করেছেন: ১৭৮টি
মন্তব্য পেয়েছেন: ৩৪১টি''''''
ভালো থাকুন।

০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৩৭

মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: আমার এই বদ অভ্যাসটি দূর করতে হবে।

ধন্যবাদ গিয়াস লিটন ভাই!!!

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৪৪

অকৃতজ্ঞ বলেছেন: নির্বাচিত পোস্ট এর ব্যাপারে আমারও একই প্রশ্ন, অনেক সময় দেখা যায় কপি পেস্ট পোস্ট ও নির্বাচিত হয়ে যায়(সবসময় না অবশ্য)।
মডুরা আরেকটু যত্ন নিলে মনে হয় আরও ভালো পোস্ট উঠে আসত।
অন্য পয়েন্ট গুলোর ব্যাপারে বলতে পারছি না,আমিও নতুন ব্লগার।,
আর কমেন্ট এর ব্যাপারে মনে হয় কাউকে কিছু বলা উচিত না।এইটা বলে কয়ে নেওয়াটা কেমন যেন হয়ে যায় না?ভালো লাগলে সবাই এম্নিতেই বলবে,আর যদি না বলে তার মানে অবশ্যই কোন একটা সমস্যা আছে। :)
আমার ব্যাক্তিগত মতামত দিলাম,কেউ কষ্ট পেলে আন্তরিক ভাবে দুঃখিত।

০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০০

মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: কিছু কিছু পোস্ট থাকে যাতে মন্তব্য করার তেমন কিছু থাকে না।

কিন্তু ভালোকে ভালো আর খারাপকে খারাপ বলতে দোষ কোথায় বলুন?

একটি কমেন্ট, কারও ভালোলাগা, প্রিয়তে নেয়া এবং অনেক সংখ্যক বার পাঠিত হলে। একজন সাধারণ মানের ব্লগারও অসাধারণ হতে পারে।

কিছু না হোক অন্ততপক্ষে একটি ইমিটকন দিয়েও তো উৎসাহিত করা যায়।

ধন্যবাদ অকৃতজ্ঞ ভাই!!!

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৪৬

জাতির নানা বলেছেন:
শুনো নাতী, আকাশের রঙ আর নারীর মন; বুঝা বড়ই দায় :P :P

আর সামুর মডু প্যানেল প্রধানও একজন নারী ;) ;) ;)

নাতী, আমি কি তুমারে ইশারায় বুঝাইবার পারছি????

০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০১

মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: আমি আসলে অনেককেউ চিনি না। আপনাদের অভিজ্ঞতা থেকে শিখতে চাই।

ধন্যবাদ জাতির নানা ভাই!!!

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৫০

দিগন্ত নীল বলেছেন: জাতির নানা বলেছেন: শুনো নাতী, আকাশের রঙ আর নারীর মন; বুঝা বড়ই দায় আর সামুর মডু প্যানেল প্রধানও একজন নারী নাতী, আমি কি তুমারে ইশারায় বুঝাইবার পারছি????

০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০৩

মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: মুরব্বীরা (জাতির নানা ভাই) একটি চোট্ট কথায় অনেক কিছু বোঝাতে পারেন।

যা হয়তো আমার মত অল্পবোদ্ধাদের বুঝতে একটু সময় লাগতে পারে।

আপনাকে ধন্যবাদ দিগন্ত নীল ভাই!!!

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৫৩

তামিম ইবনে আমান বলেছেন:
আমার একটা প্রস্তাব, সপ্তাহের সেরা ১০ টি পোস্ট এক সপ্তাহের জন্য যেকোন একপাশে রাখা হোক। প্রয়োজনে ভোটের ব্যাবস্থা করা হোক

০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০৬

মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: আচ্ছা কেউ কি বলতে পারেন জেনারেল ব্লগারের থেকে সেফ ব্লগারের পোস্ট নির্বাচিত হবার প্রায়রটি বেশী থাকে কিনা? আমি জানি না।

ধন্যবাদ তামিম ইবনে আমান ভাই।

৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৫৭

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: যা বলতে চেয়েছিলাম, জাতির নানার কথা পড়ে তো ভুলেই গেলাম। একটু হেসে নিই। :) :D =p~

প্রথম প্রথম নির্বাচিত পাতার একটা গুরুত্ব ছিলো। এখন একদম নেই। আর একটা ব্যাপার তো চোখে পড়েই, তা হলো, নাম দেখে নির্বাচিত করা। কন্টেন্ট এ কি আছে, তা অনেক সময় দেখা হয় না। তাই আর নির্বাচিত কলামে যেয়ে পড়া হয়না। মাঝে মাঝে চোখ বুলাই। সৌভাগ্যবানদের দেখে আসি।

হ্যাপী ব্লগিং।

০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০৭

মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: বুঝলাম

ধন্যবাদ মোঃ সাইফুল ইসলাম সজীব ভাই

৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:১৭

ছবির জীবন বলেছেন: হুম।

০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:২০

মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: "হুঁম" = সহমত?

অনেক ধন্যবাদ ছবির জীবন!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.