নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এসিমো

এসিমো › বিস্তারিত পোস্টঃ

গণজাগরণে যোগ দিয়েছে রোবট!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

অনেক ত্যাগের বিনিময়ে ই আজ আমরা বাঙালি। কোন রাজাকারের ঠিকানা হতে পারে না এই বাংলা। আজ না ভবিষ্যতেও না।



শাহবাগ থেকে সারাদেশ যখন জেগে উঠেছে গণজাগরণে, তখন আমার ল্যাব এ কথা বলে উঠেছে রোবট ও। রাজাকারের নাম শুনে সেও বলে উঠে "তুই রাজাকার, তুই রাজাকার"। যদি বলি "জামাত -শিবির-রাজাকার" সেও তাল মিলায় "এই মুহূর্তে বাংলা ছাড়" বলে।



রোবট! শুদ্ধ করে কথা বলতে পারে না, বাস্তব অস্তিত্ব নেই তার কিন্তু কম্পিউটারের স্পিকারের সাহায্যে বলে উঠা তার এই কথা গুলো বাস্তব। আজ প্রতিটা বাঙালীর মুখে মুখে ফেরে সেগুলো।





(সরাসরি ইউটিউব থেকেঃ YouTube Link

অথবা Download Video



অর্চি। এই রোবটের নাম। তার ফিসিক্যাল অস্তিত্ব এখনো কমপ্লিট হয়নি। আপাতত Windows7 এ প্রোগ্রাম হিসেবে রান করতে পারে। এটা বানাতে ভয়েস রিকগনিশন ব্যবহার করা হয়েছে। নিচের লিঙ্ক থেকে সফটওয়্যার টি ডাউনলোড করা যাবে।

click

এটা চালাতে আপনার পিসিতে অবশ্যই জাভা ইন্সটল করা থাকতে হবে।

Download java



প্রথম দিকে ভয়েস রিকগনিশন খুভ বেশি সঠিক নাও হতে পারে। বার বার বললে সে আপনার ভয়েস কে চিনে নিবে তখন রিকগনিশন সঠিক হবে।

প্রথম ভার্সনে নিচের ভয়েস কমান্ড গুলো কাজ করবে।

১। কাদের মোল্লা

২। গোলাম আজম

৩। সাইদি

৪। নিজামি

৫। কামরুজ্জামান

৬। রাজাকার

৭। জামাত শিবির রাজাকার

৮। What’s Your Name

৯। Orchi



Windows7 and Windows8 চলবে শুধু।



এটা শুরু থেকে টেস্ট করা পর্যন্ত বেশ কয়েকজন সহযোগিতা করেছে, সাপোর্ট দিয়েছে, যে চেতনায় আমরা বাঙালি বলে যোগ দিই দেশকে কলঙ্কমুক্ত করতে, এখানেও তাই।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০১

হাবিব০৪২০০২ বলেছেন: এক্সিলেন্ট ভ্রাতা

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৩

ইখতামিন বলেছেন: ++++++++

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১০

আহাম্মেদ জুবায়ের করিম ( সৌরভ ) বলেছেন: হেভি হইছে ভাই ।

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৮

আহাম্মেদ জুবায়ের করিম ( সৌরভ ) বলেছেন: আমার কম্পিউটার এ চলছে না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.