| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিবর্তন শব্দটা কারো কাছে উন্নতির, কারো কাছে অবনতির, কারো কাছে প্রাপ্তির আবার কারো কাছে শূন্যতার। একে'ক জনের কাছে এর অর্থ একেক রকম।
তবে কিছু কিছু পরিবর্তন পরিস্থিতির জটিলতায় পরিবর্তিত হয় । যা কখনই কেউ আশা করেনা এবং সেই পরিবর্তন শুভক্ষণ বয়ে নিয়ে আসেনা । আর এই অনাকাঙ্ক্ষিত পরিবর্তনের কারণেই অধিকাংশ মানুষ হারিয়ে ফেলে ভালো কিছু করার অনুপ্রেরণা, বেঁচে থাকার অনুপ্রেরণা, হয়ে পরে উদ্দেশ্যহীন। পরাজিত হয় অন্ধকার আর ধোঁয়ার করাল গ্রাসে ।
কবিগুরুর "বোঝাপড়া" কবিতার শেষের গুচ্ছটি মনে পরে গেল ঃ
"নিজের ছায়া মস্ত করে
অস্তাচলে বসে বসে
আঁধার করে তোল যদি
জীবনখানা নিজের দোষে,
বিধির সঙ্গ বিবাদ করে
নিজের পায়েই কুড়ুল মার,
দোহাই তবে এ কার্যটা
যত শীঘ্র পার সারো।
খুব খানিকটে কেঁদে কেটে
অশ্রু ঢেলে ঘড়া ঘড়া
মনের সঙ্গ এক রকমে
করে নে ভাই, বোঝাপড়া।
তাহার পরে আঁধার ঘরে
প্রদীপখানি জ্বালিয়ে তোলো—
ভুলে যা ভাই, কাহার সঙ্গে
কতটুকুন তফাত হল।
মনেরে তাই কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক
সত্যেরে লও সহজে।"
Facebook
২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৩:৪৪
হূতুম পেঁচা বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনার জন্যও রইল শুভকামনা ।
©somewhere in net ltd.
১|
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:১০
ভ্রমরের ডানা বলেছেন:
ব্লগে স্বাগতম। সামনের দিনগুলির জন্য রইল শুভকামনা!
লেখাটি খুব ভাল লেগেছে। লাইক দিয়ে গেলাম!