নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডায়েরীর আবেগী পাতাটার আবেগময়ী কথা গুলোকে আর লুকিয়ে রাখতে চাই না । আর ভাসতে চাইনা বেদনায়- হারিয়ে যাওয়া আবেগাপ্লুত ডায়েরীর পাতার শোকে।

হূতুম পেঁচা

হারিয়ে খুঁজি নিজেকে

হূতুম পেঁচা › বিস্তারিত পোস্টঃ

"মেঘা" - একটি ডায়েরীর ছেড়া পাতার আত্ম কথন

২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ২:২৭

জানো মেঘা,
দেখতে দেখতে দশটি বছর পেরিয়ে গেল । সব কিছুই বদলেছে, সব মানুষ সামনে এগিয়েছে, তোমাতেও লেগেছে পরিবর্তনের ছোঁয়া ।
কিন্তু এতো বছর পরও আমি এখনও সেই জায়গাটিতেই, সেই দিন গুলো আর আমাকে দেয়া তোমার মুক্তঝরা স্মৃতি গুলো নিয়ে ঠায় দাড়িয়ে আছি ।

তোমার দেয়া সেই ভালবাসা ভরা মায়ায় জড়ানো শিকল এতোটাই শক্তিশালী যে, আজও ভাঙ্গতে পারিনি । আজও পারিনি সেই শিকল থেকে নিজেকে মুক্ত করতে ।
তাই আর চেষ্টাও করি না। এটাই যে তোমার দেয়া আমার শেষ সম্বল । এই স্মৃতির শিকল জড়িয়েই তো আজও বেঁচে আছি । কুয়াশার চাঁদরে ঢাকা ঘোলাটে নীতির এ সমাজে দিকহীন, উদ্দেশ্যহীন যাযাবর এই জীবনটাকে পৃথিবীর দূষিত বায়ু টেনে আজো বাঁচিয়ে রেখেছি ।

আমাকে যে বেঁচে থাকতেই হবে, নয়তো তোমাকে হারিয়ে পাওয়া সেই স্মৃতি গুলোর পরিচর্যা কেইবা করবে। এতেই যে আমার আনন্দ, বেঁচে থাকার সার্থকতা ।

মাঝে মাঝে এরা কাল্পনিক পরিণতি চায় কিন্তু হঠাৎ তোমার বাস্তবিক নিরব উপস্থিতি আর চোখের সাংঘর্ষিক দৃষ্টিকে ফাঁকি দিয়ে এক পলকে চেয়ে দেখার নির্লজ্জ ও দুঃসাহসিক প্রয়াসেই প্রমাণ করে কতটা ভিত্তিহীন, অহেতুক সেই কল্পনা ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:২৯

বাবুলবাদশাগ বলেছেন: কল্পনায় ভাসা ঠিক নয়।খুবই ভাল লাগল।

২১ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫৯

হূতুম পেঁচা বলেছেন: মানব জীবন কল্পনায় বেঁচে থাকে। আপনার ভাল লাগা আমার লেখার অনুপ্রেরণা জোগাবে। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.