নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডায়েরীর আবেগী পাতাটার আবেগময়ী কথা গুলোকে আর লুকিয়ে রাখতে চাই না । আর ভাসতে চাইনা বেদনায়- হারিয়ে যাওয়া আবেগাপ্লুত ডায়েরীর পাতার শোকে।

হূতুম পেঁচা

হারিয়ে খুঁজি নিজেকে

হূতুম পেঁচা › বিস্তারিত পোস্টঃ

শূন্যে ভ্রমণ

২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৩:১১


যদি কোনো মন্ত্র পেতাম
ভুল গুলো সব সুধরে নিতাম
নতুন করে তোমায় পেয়ে
ভাব সাগরে হারিয়ে যেতাম।

যদি এমন কোন শক্তি পেতাম
পৃথিবীকে ছাড়িয়ে যেতাম,
তোমায় নিয়ে অন্যলোকে
নতুন করে ঘর সাজাতাম।

যদি কোন প্রদীপ পেতাম
দৈত্যটাকে হুকুম দিতাম
দূর পাহাড়ে প্রাসাদ গড়ে
জীবনটাকে কাটিয়ে দিতাম।

যদি কোন রাজা হতাম
রাজ্যটাকে সাজিয়ে নিতাম
তোমার দেখা সপ্নের মত
রূপ নগরী বানিয়ে দিতাম।

যদি কোন পাখি হতাম
ডানা মেলে উড়ে যেতাম,
তোমায় নিয়ে শূন্যে ভ্রমণ
সৌরজগৎ ঘুড়িয়ে নিতাম।

সবই কী সপ্ন রবে?
মন্ত্র,প্রদীপ পণ্ড হবে¬-
রাজা,পাখি,শূণ্য ভ্রমণ
তোমার মতই হারিয়ে যাবে।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৩:৫১

কানিজ রিনা বলেছেন: ব্যাইসরে

২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৩:৫৬

হূতুম পেঁচা বলেছেন: ঠিক বুঝলাম না কি বোঝাতে চাইলেন !!!

২| ২১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:০৮

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: মন্ত্র প্রদীপ হারিয়ে যাবে।।।
মজার! ভালো লাগলো।

২১ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৩৬

হূতুম পেঁচা বলেছেন: মন্ত্র, প্রদীপ হারিয়ে যাওয়াকে আক্ষরিক অর্থে ভাবলেন মনে হয় !!!

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪০

কথাকথিকেথিকথন বলেছেন: ছন্দময় ভাবনা । ভাল লেগেছে ।

২১ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৩৭

হূতুম পেঁচা বলেছেন: ধন্যবাদ

৪| ২১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪৯

ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো, ছন্দময় লেখা...

২১ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৩৭

হূতুম পেঁচা বলেছেন: ধন্যবাদ

৫| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৭

কবীর বলেছেন:
ভালো লিখেছেন ।

২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ২:২৩

হূতুম পেঁচা বলেছেন: ধন্যবাদ ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.