নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডায়েরীর আবেগী পাতাটার আবেগময়ী কথা গুলোকে আর লুকিয়ে রাখতে চাই না । আর ভাসতে চাইনা বেদনায়- হারিয়ে যাওয়া আবেগাপ্লুত ডায়েরীর পাতার শোকে।

হূতুম পেঁচা

হারিয়ে খুঁজি নিজেকে

হূতুম পেঁচা › বিস্তারিত পোস্টঃ

"শীতল স্পর্শ"- একটি ডায়েরীর ছেঁড়া পাতার আত্মকথন

২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ২:৫৩



সেদিনের সেই উষ্ণ স্পর্শ গুলো আজ এতো শীতল কেন ?

সে স্পর্শ, সে ছোঁয়া যা আমাকে করত উজ্জীবিত, প্রাণবন্ত, বাড়িয়ে দিত হৃদ-স্পন্দন, চোখে জ্বলজ্বল করত আবেগপ্লুত আলোর ঝলকানি, যাতে দগ্ধ হতে তুমি। লজ্জাবতীর মত লুকিয়ে ফেলতে তোমার লাজুক মুখ-খানি । আর তোমার মুখ উন্মোচনের চেষ্টা বৃথা করে জড়িয়ে ফেলতে আমায় তোমার পাঁজরে ।

সেদিনের সেই উষ্ণ স্পর্শ গুলো আজ এতোটা শীতল কেনো ?

নীরব হৃদ স্পন্দন, নির্বাক চোখের দৃষ্টি, উদ্যমহীন- নীরস জীবন যাপন । সত্যিই কি সেসব আজ শুধুই স্মৃতি । সেদিনের সেই ভয়ার্ত- বিভীষিকাময় আশঙ্কা আজ চলমান বাস্তবতা ।
তবে কেনো ?

সেদিনের সব সপ্ন আজকের প্রতিষ্ঠিত বাস্তবতা হলো না ? কেনইবা সেই উষ্ণতা আজ শীতলতার এক নগ্ন শিহরণ । তবে কি আমি বলেই এমন ? আমিই কি তোমার সেই সর্বনাশ ? তোমার অন্য কারো হওয়ার এটাই কি হবে কারণ ?

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৩:৩১

মামুন ইসলাম বলেছেন: চমতকার লেখা ।

২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১২

হূতুম পেঁচা বলেছেন: ধন্যবাদ মামুন ভাই । আপনার ভাল লেগেছে শুনে ভাল লাগলো ।

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:২৬

কবীর বলেছেন:
সুন্দর লিখেছেন ।

আপনার ব্লগ নামও খুব সুন্দর । B-) =p~

২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০৬

হূতুম পেঁচা বলেছেন: জী ভাই, :P ধন্যবাদ

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:২৪

ধ্রুবক আলো বলেছেন: শাহরিয়ার ভাইয়ের কমেন্টের সাথে একমত...
লেখা টা খুব সুন্দর লিখেছেন, গোছালো।
শুভ কামনা রইলো.....

২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০৮

হূতুম পেঁচা বলেছেন: ধন্যবাদ

৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২১

আখেনাটেন বলেছেন: কেনইবা সেই উষ্ণতা আজ শীতলতার এক নগ্ন শিহরণ । হুম, সময়ের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তিত হয়ে যায় যা কিছুটা ধাঁধাঁর মতো। গোটা জীবনটায় তো 'এই রোদ এই বৃষ্টি খেলা'। ভাল লাগল সুন্দর পোষ্টটি পড়ে।

২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৪

হূতুম পেঁচা বলেছেন: ঠিকি বেলছেন :( তবে কিছু কিছু ক্ষেত্রে রোদের ঝলকানির থেকে কালো মেঘের ছায়াতেই জীবন আচ্ছাদিত হয়ে যায় আর বৃষ্টির শব্দ রুপ নেয় বেদনার বীণায় ।

৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:৩৮

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লিখেছ

২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:৫৭

হূতুম পেঁচা বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.