| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কতবার আর কতবার অশ্রুসিক্ত হবে এ দু চোখ ? আর কতবার সিক্ত হলে ফুরাবে এই অশ্রু ফোঁটা ?
এই অশ্রু ফোঁটা আর কত রাতের কেরে নেবে ঘুম, আর কতবার ?
একদিন হয়তো তোমার জন্য এই বিন্দু বিন্দু অশ্রু ফোঁটার মত তিলে তিলে গড়ে উঠেছিল এই ভালবাসা, সেই সাথে অনেক সপ্ন, অনেক আশা। যা মুখ ফেরাতে পারেনি তখনও, তাই তো তোমার ডাকে সারা না দিয়ে পারি নি ।
এমন কোনো রাত ছিল না যে রাতে সপ্নে আসনি তুমি , এমন কোনো সকাল ছিল না যে সকালে মুখ খানা দেখিনি তোমার, এমন কোনো বিকাল ছিল না যে বিকালে তুমি ও আমি কাছাকাছি আসিনি।
আজও সপ্ন দেখি তবে আশার নয় হতাশার, আজও সকাল হয় তবে দেখিনা তোমার মুখ, আজও বিকাল আসে তবে এক বুক শুন্যতা নিয়ে ।
আজও সবই আগের মত- শুধু নেই তুমি। আছে শুধু সেই শুন্যতার ঘুণে ধরা জীবন যা বড়ই কষ্টের আর যন্ত্রণা।
এখনও ভেবে পাইনা পরাজিত এই আমি- শুধু কেন এই কষ্টের বাহক একাই আমি ?
২৮ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:২১
হূতুম পেঁচা বলেছেন: ঠিক তাই..।
২|
২৮ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫৬
ধ্রুবক আলো বলেছেন: তবুও আশার স্বপ্ন দেখুন হতাশার নয়.!
লেখা ভালো হয়েছে+++
২৮ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:২১
হূতুম পেঁচা বলেছেন: ধন্যবাদ । আশায় তো বেঁচে আছি ![]()
৩|
২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩৯
কানিজ রিনা বলেছেন: বেশ ভ াল
৩১ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৮
হূতুম পেঁচা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ২:৩৪
আশফাক ওশান বলেছেন: কেউ কারো কষ্ট নেয় না।নিজের কষ্ট নিজেকেই বহন করতে হয়