নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ট্যান কার্ভ

ডিসক্লেইমার: মন্তব্য করুন নিজের মতই, কিন্তু তাতে আমার হৃদয়ের কাছাকাছি খুব প্রিয় মানুষদের কষ্ট পাওয়ার সম্ভবনা থাকলে সাথে সাথে ডিলিট হবে।

আস্তমেয়ে

হে প্রভু, তুমি আমাকে অকল্যাণ বয়ে আনা এবং অর্থহীন কথা ও কাজ থেকে রক্ষা করো! [link|http://www.somewhereinblog.net/shondhabatiblog|Ges Avwg]

আস্তমেয়ে › বিস্তারিত পোস্টঃ

নিস্পৃহ হয়ে গেছি

০৫ ই সেপ্টেম্বর, ২০০৬ রাত ২:৪৫

হিজিবিজি হিজিবিজি হিজিবিজি হিজিবিজি।

এরকমই মনে হচ্ছে সামহোয়্যার ইন ব্লগকে।



ব্লগে ভাল লেখকের সংখ্যা দিন দিন কমে আসছে। আজ এক্সিডেন্টালি চোখে পড়ল ব্লগের খুব ভাল এবং মারাত্মক ট্যালেন্টেড কিছু লেখক ব্লগস্পটে ইউনিকোডে ব্লগ খুলে সেখানেই পসার জমিয়ে বসেছেন। সামহোয়ারে চলাফেরা কমিয়ে দিয়েছেন। এদিকে মা বাপ হারা সামহোয়ারে ব্লাডিং ফ্লাডিং সব সমান তালে চলছে। চলছে গালাগালি, কে কার চেয়ে ভাল তাই প্রতিপন্নের হাস্যকর চেষ্টা। এই চেষ্টার ধারাটা একটু মজার, অন্যজনকে নিজের কল্পনায় নিচে নামিয়ে চলে নিজেকে আরেকটু উপরে ভাবার প্রসেস।



এই ব্যপারটা বুঝি না, সবাই নিজেকে মশাল হাতে দেঁৗড় দেয়ার একমাত্র সুযোগ্য ক্যান্ডিডেইট মনে করে কোন কারণে। কেন যেন বুঝতে পারে না, মশাল হাতে খুব দুর গন্তব্যে পৌছতে হলে একজন দুইজন সাতজনে হয় না। লাগে অনেক অনেক মানুষ। সহনশীলতা। সবাইকে সম্মান, শ্রদ্ধা করার সাহস। যে যেখান থেকে মশাল নিয়ে দেঁৗড় দিতে পারবে, তার থাকা দরকার ঠিক সেখানে।



মানুষ হিসেবে কি অন্ধ আমরা! সাইকেল চালানোর সময় ভুলে যাই সারাক্ষণ চাকার দিকে তাকিয়ে থাকলে গন্তব্যে পেঁৗছানোর সম্ভবনা একটু কমই। আবার খুব দুরের গন্তব্যে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে স্পীড ব্রেকারে উষ্টা খেয়ে উল্টে পড়বই।



নিজের প্রতি নিজের এক্সপেক্টেশন কতবার পূরণ করতে ব্যর্থ হই! অন্যের কাছ থেকে কি আশা করব? কেন আশা করব? কোন অধিকারে আশা করব? বিশেষত যাদের সাথে আমার ভাল খারাপ কোন ধরণের সম্পর্কই নেই?



এই বলে নিজেকে চুপ করিয়ে রাখা শিখছি। গালে হাত দিয়ে বসে 'খেল' দেখি। ঠোঁটের কোণ হাসিতে হালকা বেঁকে যাওয়া। চোখের কোণে একটু কষ্ট।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৮:৪৯

অতিথি বলেছেন: আপনে লেখেন আবার । অনেক দিনতো বিশ্রাম নিলেন । ব্লগের মান নাইমা যাওয়ার চেয়ে চিল্লাচিলি্ল ভালো । আমি মাঝখানে লিখিনাই । আর হাবিজাবি ভাল্লাগে না ।

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৮:৫১

অতিথি বলেছেন: হুমমম...

কেডা কেডা ইউনিকোডে ব্লগস্পটে ট্রানসফার হইছে শুনি?

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৮:৫২

লাল মিয়া বলেছেন: ক্যারা ক্যারা ?

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৮:৫৩

অতিথি বলেছেন: আহ !!!!!!!!

অনেকদিন পরে একখান পোস্ট দিয়েছ @ আস্ত.....

তবে এই নিস্পৃহতা কেন ????? তোমার কাছ থেকে নিস্পৃহতা আশা করছি না...

তবে ব্লগে যারা গালিগালাজ করে অভ্যস্ত তাদের কথা আলাদা ....

আর এখনোও ব্লগে কিছু ভালো মানুষ আছে ......

তবে পুরানরা অনেকে এখন অনেকে হারিয়ে যাচ্ছেন ......

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৮:৫৬

অতিথি বলেছেন: ব্লগের লেখার মান নিয়ে চিন্তা করাটা এখন একটা রোগবিশেষ মনে হচ্ছে। নিজেদের সবের্াচ্চ লেখাটা দিতে কেউ শৃংখলিত করে রেখেছে কি? লেখা এবং সে লেখার পাঠকের ইন্টারএ্যাকশনটা লক্ষ্য না হয়ে অন্যের লেখার বিষয় ও মানে এত চিন্তি হবার দায়িত্বটাই বা কে কাকে দিয়েছে! এটাও একটা বিশেষ রোগ।

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৮:৫৯

অতিথি বলেছেন: ওফ!!!!!!! পন্ডিত হতাশ

৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৯:০১

অতিথি বলেছেন: সাধক, আপনার হাই থটের লেখাগুলো লিখলেও তো পারেন। কি নিয়ে ছিল ভুলে গেছি, কারণ খুব ভাল বুঝি নি।

সাদিক, খুঁজতে থাকেন পেয়ে যাবেন হয়তো :)। আপনার প্রিয় প্রিয় লেখকদের এক একটা লেখার কিছু লাইন বেছে নিয়ে গুগলে ইউনিকোডে সার্চ মারেন। চলে আসবে :)

আবু সালেহ,
বছরের এই সময়টা আমার জন্য একটু অন্যরকম। একটু থেমে সামনে পিছে দেখার চেষ্টা করি। এখন ব্লগিঙের ঘোরে না থাকাই ভাল। রমজান আসছে আর দু'সপ্তাহের মাথায় :)

৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৯:০২

অতিথি বলেছেন: কৌশিকের পয়েন্ট ভুল না

৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৯:০২

অতিথি বলেছেন: ঠিক @ কৌশিক।

১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৯:০৬

সুর বাংলা বলেছেন: হ
ক... ব্যা

১১| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৯:০৭

অতিথি বলেছেন: ঠিকইতো প্রতিটি পোস্ট বা লিখা যে বাহবা পাবে সে আশা কি করে করব? কেন করব?কোন অধিকারে করব?যাদের সাথে আমার কোন সম্পর্কই নাই।
সুতরাং আসেন হাততালি আর গালি যাই পাই লিখে যাই।

১২| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৯:১২

অতিথি বলেছেন: মেয়ে, নিস্পৃহা বা নির্লিপ্ততা খুব খারাপ ব্যাপার জানো? আর যাই হোক, ওরকম হয়ো না কখনও।

১৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৯:১৭

অতিথি বলেছেন: আমি হতাশ নই । তবে আশাবাদী । আমি যতদিন বেঁচে থাকবো এখানে লিখে যাব । আমার কোন পার্সোনাল সাইট থাকবে না লেখালেখির জন্য । এটাই আমার ঠিকানা । কারণ আমি লিখে যাই মানুষের জন্য । সত্যিকার অর্থে এখানে প্রচুর ভালো মানুষের খোঁজ পেয়েছি । তাই আমি আছি সবসময় আপনাদের সাথে । অনেকে খারাপ মন্তব্য করে থাকে তাতেও আমি মন খারাপ করি না । কারণ ব্যবহারই বংশের পরিচয় ।

১৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৬ সকাল ১০:৫৬

অতিথি বলেছেন: আর কত ভাব মারবা! কম মারো ভাব।
মাথায় কিছু নাই অহন তাই আননে এই কাম কইরা বেড়াইতেছেন।

১৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৬ দুপুর ১২:৫৭

জলদীপ বলেছেন: ভালো আছো সোনামেয়ে!

১৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৬ দুপুর ১:৪২

অতিথি বলেছেন: আছি তো :)
কি খবর আপনার?

১৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৬ বিকাল ৫:০৯

শুভ বলেছেন: আস্তমেয়ে,
পলিটিশিয়ানদের মতো বলি, নো কমেন্টস!

১৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৬ সন্ধ্যা ৬:২২

ফজল বলেছেন: সত্যিই যেন ব্লগের ইদানিংকার দিনগুলো এলোমেলো।
মনের কথাগুলো বললেন। তবে আমি যে উদ্দেশ্যে লিখি, তা ব্যক্তিগত বলে হয়তো আপনার মত খুব ফিল করছি না।

কিন্তু সবসময়ই ব্লগকে সুন্দর ও স্বাচ্ছন্দ্য দেখতে চাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.