| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অর্থহীন দাঁড়কাক
রাতের এই নীরবতা ভালো লাগে।
স্থির পর্দা এখন আমার চোখ দুটিকে প্রশান্তি চাদরে ঢেকে দেয়।
কীবোর্ড এর আঙ্গুলের ব্যস্ততা এখন আর নেই।
দাঁড়কাক একা একায় জাগে।
কোন সঙ্গী নেই তার।
গাছের ছোট্ট শাখায় যথেষ্ঠ।
দরকার হয় না আলিশান বটবৃক্ষের।
বৃষ্টির সাথে মিশে একাকার দাঁড়কাক...
হয়ে যায় কাঁকভেজা।
নগরীর এক মোড় থেকে অন্য মোড়ে
বৃষ্টির ঝুমঝুমানিতে দাঁড়কাকের কোন কষ্ট হয় না।
দাঁড়কাক ভিজে একা; থাকে একা।
বৃষ্টিতে ধুয়ে মুছে দূর হয় বাহ্যিক অপবিত্রতা,
কিন্তু বেঁচে থাকে অলক্ষুণের প্রতীকীতে।
কী দরকার ভালো হয়ে থাকতে..
সমাজে না হয় কেউ দাঁড়কাকের মতো বেঁচে থাকুক।
একা একা রাত জাগুক...
কার কী এসে যায় তাতে?
By: একা দাঁড়কাক
দাঁড়কাক একা একা সারা রাত জাগে
ফেসবুকে গুঁতোগুঁতি আজব দেমাগে,
ফুটপাথে উত্পাতে পাবলিক ভয়ে
কখন না জানি কী ফেলে কয়ে!
দাঁড়কাক একা একা জাগে সারারাত
দাঁড়কাক মুড়ি খায়, খায় আরও ভাত,
চাল আছে, চুলো নেই আছে খুব চিন্তা
তাল আছে, লয় নেই নাচে তা ধিন তা।
দাঁড়কাক সারারাত জাগে একা একা,
ঠোঁট তার শক্ত, ধারালো ও চোখা।
নরমের ভক্ত, শক্তের জম,
দাঁড়কাক আজকাল কথা বলে কম।
সারারাত একা একা জাগে দাঁড়কাক
মধু বিনে হয় না কো মৌমাছির চাক!!
মৌ তার ছড়ায়ে যে পথেহারায়ে...
দাঁড়কাক বেঁচে থাক একা পা বাড়ায়ে।
By: দাঁড় কাক
©somewhere in net ltd.