নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমীমাংসিত ইতিহাসের পুনর্জন্ম

পৃথিবী আজ ঘুমন্ত, ঘুমন্ত আমার অস্তিত্ব হারিয়ে যাচ্ছে একসময়ের পরিচিত পথে... যে পথ আমার অপরিচিত পদচারণায় ঘুমন্ত। অন্যভুবনের অমীমাংসিত রহস্যে আমি মীমাংসিত ভুবনে বেমানান হয়ে বেঁচে থাকি... একসময় পুনর্জন্ম হয় আমার অমীমাংসিত ইতিহাসের।

অর্থহীন দাঁড়কাক

অর্থহীন দাঁড়কাক › বিস্তারিত পোস্টঃ

# ফরম ফিলাপ

২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:৩০

ভার্সিটি যাই না অনেকদিন ধরে। কয়েকদিন পর নাকি এক্সাম। ফরম ফিলাপ করতে আসা দরকার। মেস থেকে গেন্জি-জিন্স পরেই বের হলাম ভার্সিটির উদ্দেশ্যে।

ভার্সিটিতে এসে নিজেকে নতুন ভাবেই আবিষ্কার করলাম। লম্বা কোঁকড়ানো চুল, খোঁচা খোঁচা দাড়ি। সেলুনে না গেলেই নয়। এমনিতেই দেড়ি হয়ে যাচ্ছে তাই আগে ফরম ফিলাপ করতে হল এ গেলাম। এর আগে একটা সিগারেট খেলে মন্দ হয় না। নাহ! আমি তো সিগারেট খাই না। আমি বিষ খাবো তবুও সিগারেট খাবো না।

হল এ গেলাম। ওহহ… ছবি আনতেই ভুলে গেসি। পাতলা মানি ব্যাগে একটা পাসপোর্ট সাইজের ছবি পেলাম। ব্যাপার না, ছবি থেকে ছবি করবো। স্টুডিও এর সামনেই বিরাট লাইন। হয়ছে! আজ আর ফরম ফিলাপ করতে পারুবো না বোধ হয়। স্টুডিও তে আমাদের বয়সী এক ছোকড়া বসে আছে। চিন্তা করলাম চলেই যাবো। আরেকদিন এসে ফরম ফিলাপ করবো। হঠাৎ স্টুডিও এর ছোকড়া টা বললো ভাইজানের কি ছবি বের করা লাগবে? আমি বললাম," হুম, দেরি হবে?" সে বললো, "না ভাইজান, ৫ মিনিট বসেন। এখনিই দিতাসি।" আমি বেশ একটু অবাক হলাম। লাইনের সবাই আমার দিকে ড্যাব ড্যাব করে তাকাচ্ছে। আমিও নিজের দিকে একটু তাকালাম। আমার ময়লা জিন্স-গেন্জি, কোঁকড়ানো লম্বা চুল, খোঁচা খোঁচা দাড়ি!

নিজেকে দেখে তো নিজেই ভয় পেলাম। আমাকে কি শিবির/লীগের নেতা মনে করছে? না বাবা… এখানে আর বেশীক্ষণ না। পুলিশ এসে উল্টাপাল্টা ঘ্যাচাং করে দেয়ার আগেই সেলুনে গিয়ে ঘ্যাচাং করে আসি। সেলুনেও অবাক হলাম। মনে হয় একই কারণে যাওয়ার সাথে সাথেই সিরিয়াল পেলাম। আরো অবাক হলাম বেটা টাকা নেয় না। অবশেষে বুঝিয়ে বললাম যে আমি ঐই গোত্রের না।

সেলুনের পার্ট শেষ করার পর ছবি আনতে গেলাম। আমারে দেখে তো ছোকড়াটা ভূত দেখার মত চমকায়লো। আমি মনে করছি টাকা নেবে না। দেখি ফল খানা উল্টা। আমার থেকে আরো বিশ টাকা বেশি আদায় করে নিছে। ছোকড়া বলে আর্জেন্ট মাল। তাই কস্ট টা একটু বেশী পড়ছে। আমি তো এবার চরম টাসকিত।

এমন টাসকি হজম করে গেলাম হলে। হলে গিয়ে আইডি কার্ড করা লাগবে। কিন্তু পুনরায় টাসকি খেলাম যখন শুনি হল কার্ড শেষ… আরেকদিন আসতে হবে।



অতএব, বারবার টাসকি খেয়ে বাসায় ফিরলাম।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.