নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমীমাংসিত ইতিহাসের পুনর্জন্ম

পৃথিবী আজ ঘুমন্ত, ঘুমন্ত আমার অস্তিত্ব হারিয়ে যাচ্ছে একসময়ের পরিচিত পথে... যে পথ আমার অপরিচিত পদচারণায় ঘুমন্ত। অন্যভুবনের অমীমাংসিত রহস্যে আমি মীমাংসিত ভুবনে বেমানান হয়ে বেঁচে থাকি... একসময় পুনর্জন্ম হয় আমার অমীমাংসিত ইতিহাসের।

অর্থহীন দাঁড়কাক

অর্থহীন দাঁড়কাক › বিস্তারিত পোস্টঃ

ফিরে আসার ধৃষ্টতা

১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৮

মরুভূমির বালুঝড়ের অতল গহ্বর থেকে

ফিরে আসা একটি বালুকণা হয়ে,

আবার হারিয়ে যাওয়া এক অর্থহীন তারার

কেন এক প্রান্তিক সময়ে অভ্যুদয়?

নাহ! দুঃসহ জীবন মেনে নেয়া যায় না।

শিথিল নিঃসাড় জীবন থেকে

বেসামরিক ভবঘুরে জীবনই ভালো ছিল।

কেন দেখালে জীবনের উদ্দেশ্যহীন বিলাসীতা?



নিদাঘ এর রৌদ্র দুপুরে এসেছিলে তুমি

আমার প্রতিটি প্রোটোপ্লাজমের অভ্রান্ত আশীষ হয়ে।

আমার হিয়া হয়েছিল টইটুম্বর মহাপ্লাবনের আনন্দ ফোয়ারা;

অনিকেত প্রান্তর পেয়েছিল চক্রবালের অস্তিত্ব।



কিন্তু এভাবে মহাণর্বে রেখে চলে যাবে তুমি?

লাঞ্ছিত আমি; ধূম্রজালের বাঁধনে নিদ্রিত আমি।

মর্মভেদী বিশ্ববহ্মান্ড নিঃসঙ্গ ইলেক্ট্রন হয়ে

তুলে নিয়েছিলাম হেমলক বিষ অনিমেষ দৃষ্টিতে।



কিন্তু.. কিন্তু কেন ফিরে আসা এই প্লবতাময় জীবনে?

এ যেন তুচ্ছ জীবনের অকৃপণ ধৃষ্টতা...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.