নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাল ছেড়োনা বন্ধু বরং কন্ঠ ছাড়ো জোরে......

ওয়াসিকুজ্জামান অনি

আলী ওয়ািসকুজ্জামান

আমি এক যাযাবর, পৃথিবী আমারে আপন করেছে,আপন করেছে পর, তাই আমি যাযাবর

আলী ওয়ািসকুজ্জামান › বিস্তারিত পোস্টঃ

বিদ্যুতকেন্দ্র উদবোধন

১১ ই মে, ২০১০ দুপুর ১:২২

কিছুদিন আগে এ দেশে একটি বিদ্যুত কেন্দ্র উদ্ভোধন হলো, ভালো বিদ্যুত আর উতপাদিত হচ্ছে, কিন্তু মজার কথা হলো আমাদের দেশ প্রধান কে দিয়ে এই উদ্ভোধন করাতে গিয়ে উক্ত উতপাদঙ্কারী কোম্পানিকে খরচ করতে হয়েছে প্রায় ৮০ লক্ষ টাকা, ধন্য উদ্ভোধন। শুধু নাকি ডেকরেটর্সের খরচ ছিলো ৩০ লক্ষ টাকার মত, তা আবার সরকারী অফিস হতে নির্ধারিত ঢাকার কোন নামী ডেকরেটর্স। তবে সরকার কেন শুধু শুধু বিদ্যুতের কৃচ্ছতা সাধনের কথা বলে?

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১০ দুপুর ১:২৯

লেখাজোকা শামীম বলেছেন: যেই কেন্দ্র উদ্বোধন হল, সেটা তৈরি করতে কত খরচ হয়েছে ?

২| ১১ ই মে, ২০১০ দুপুর ১:৩৫

বলাক০৪ বলেছেন: আরেকদিন দেখলাম কাঁঠালবাগানে 'পানির পাম্প' উদ্বোধন!

৩| ১১ ই মে, ২০১০ দুপুর ১:৪০

আলী ওয়ািসকুজ্জামান বলেছেন: ভাই সে কেন্দ্রটা আমাদের দেশের প্রবাসীরে তৈরী করেছেন, শুনেছি প্রায় ৪০০ কোটি টাকা ব্যায়ে। আমার প্রশ্নটা হলো এমন উদ্ভোধন নাটক আমাদের দেশে বন্ধ হবে কবে। আমি নিজে একবার বছর ৮ আগে বাংলাদেশ রেল ওয়ের একটা কাজ করতে গিয়ে ততকালীন অর্থমন্ত্রীর উদ্ভোধন নাটকে পরে তিন দিনে তিন লক্ষ টাকা ক্ষতিপুরণ দিয়েছি ডেকোরেটর্স কে, কারন উনি তারিখ দিয়া তিন্দিন পর আসছেন, আর কাউরে দিয়া উদ্ভোধন করতে দিবেন না।

৪| ১১ ই মে, ২০১০ দুপুর ২:০৫

লেখাজোকা শামীম বলেছেন: উদ্বোধন নাটক বন্ধ হওয়া দরকার। মন্ত্রীদের কি কোন কাজ নাই ?

৫| ১১ ই মে, ২০১০ দুপুর ২:১৫

আলী ওয়ািসকুজ্জামান বলেছেন: জি জনাব এই কথাটাই, উদবোধন এলাকার গন্যমান্য বা প্রশাষনের লোকেরা করলেই ভালো হয়, ফেঞ্চুগঞ্জ সেতু কাজ শেষ হবার দুই মাস পর উদ্ভোধন হইসিলো, কারন মন্ত্রি সময় দেন নাই, আর এই দুইমাস মানুষ কষ্ট করে ফেরী পারাপার করসে

৬| ১১ ই মে, ২০১০ দুপুর ২:২৩

সহজ পৃথিবী বলেছেন: যে কোন উদ্বোধন ও প্রধান অতিথী কালচারে ব্যপক খরচ হয়। দেখা গেছে কৃতি ছাত্র সম্বর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান গুলোতে যে পরিমাণ টাকা বৃত্তি প্রদান করা হয় তার চেয়ে কয়েকগুন বেশিটাকা খরচ হয় অনুষ্ঠানটি আয়োজনে।

এমনটা ঠিক না।

৭| ১১ ই মে, ২০১০ দুপুর ২:৩১

আলী ওয়ািসকুজ্জামান বলেছেন: ঐটাই যে সরকারে যায় ভুইলা যায়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.