| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোঃ খালিদ সাইফুল্লাহ্
যখনি এ পথে যাবে, বারেক দাঁড়ায়ো ফুলবনে, শুধু দু হাত ভরিয়া দেব ফুল।
শ্বেতশুভ্র সশ্রু লয়ে
টানিছে শেষ শক্তি দিয়ে
ক্ষীণ দেহ বেকে বেকে ওঠে,
যুবা বসে রিক্সাপর
দেখে টানিতেছে ভর
জোরে নিতে পারে না মোটে।
যুবক গন্ত্যবে নামি
ওয়ালেট খুলিয়া দামি
তিন গুন ভাড়া দিতে চাহে!
বৃদ্ধ চাহিয়া বলে
বাবা আমি বেশি নিলে
সম্মান বাড়ে না মোর তাহে।
যেকদিন আমারে পাবা
দোয়া কর যেন বাবা
পার করি তোমাদের সুস্থ দেহে,
তোমাদের করি পার,
চালাই নিজ সংসার
না যেন বিকাই অর্থমোহে!
©somewhere in net ltd.