| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোঃ খালিদ সাইফুল্লাহ্
যখনি এ পথে যাবে, বারেক দাঁড়ায়ো ফুলবনে, শুধু দু হাত ভরিয়া দেব ফুল।
মেইন মিটার খানে কোন অভিমানে
পালস লাইট নাহি জ্বলেরে,
চেয়ে দেখ তোরা ফ্যান খানা নাহি চলেরে।
বন্ধ মোটর পানি নাহি ওঠে
বাথরুমে যাওয়া উঠিয়াছে লাটে
কত ঘন্টা কাটিয়া গিয়াছে বিদ্যুৎ পানে চাহিরে
ওগো আজ সিনান করার বাসনা রাখিতে নাহিরে।
ওই দেখ দেখ পালস জ্বলিয়াছে
কারেন্ট এসেছে বুঝিরে!
বালতি গামলা পানি রাখিবার তরে খুঁজিরে।
গ্রীষ্মের তাপ গায়ে এসে লাগে
ফ্যান খানা দাও বড়ায়ে
একি হোল হায় কারেন্ট গিয়াছে হারায়ে।
ওগো তোরা সব খুঁজে দেখ দেখি
চার্জার খানা কোথা রাখিয়াছি
ছেলের পড়াটা বন্ধ হয়েছে আজি রে,
পরীক্ষার তার বারটা গিয়াছে বাজিরে।
©somewhere in net ltd.