| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোঃ খালিদ সাইফুল্লাহ্
যখনি এ পথে যাবে, বারেক দাঁড়ায়ো ফুলবনে, শুধু দু হাত ভরিয়া দেব ফুল।
ছুটি চাই ছুটি দাও বৃষ্টির এ দিনে
আমাদেরও সরষে ইলিস খেতে চায় মনে,
কত সাল হয়ে গেল নাহি পাই ছুটি
বৃষ্টির সিজনে না হয় দিলে দিন দুটি
তবে রাঁধি খিচুড়ি আর সরষে ইলিশ,
সকলে খেয়ে দেয়ে সুখে দেবে শিষ!
বড় বাবু রেগে মেগে পাকিয়ে দু চোখ!
ছুটি চায় একি কথা এত কেন শখ?
ডাক্তার হয়েছ কর মানুষের সেবা!
ডাক্তার ছুটি চায় শুনেছে তা কেবা?
সকালে পাওনি কলা, দুটি পাউরুটি?
খেয়ে দেয়ে কাজ করে যাও পরিপাটি!
কুঁজো হয়ে স্বপ্ন দেখ শুবে চিত হয়ে?
আকাশের চাঁদ খানা পেড়ে হাতে নিয়ে,
ভাব তুমি বেতন পাবে গোটা দুই লাখ?
বামুন তোদের বেশি আর কিছু বললাম না আজ থাক।
©somewhere in net ltd.