| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
*আল হাদিস:
বুখারী শরীফের 'বাদঈল খালাকি' শীর্ষক আলোচনায় ও মিশকাত শরীফের দ্বিতীয় খন্ডের 'বাদঈল খালাকি ওয়া জিকরুল আনবিয়াঈ' শীর্ষক অধ্যায়ে হযরত উমর ফারুক রা: থেকে বর্নিত,
"রাসুল দ: এক জায়গায় আমাদের সাথে অবস্থান করছিলেন, সেখানে তিনি দ: আমাদেরকে আদি স্০ষ্টির সংবাদ দিচ্ছিলেন, এমনকি বেহেশতবাসী ও দোযখবাসিগন নিজ নিজ ঠিকানায় পৌছেযাওয়া অবধি পরিব্যাপ্ত যাবতীয় অবস্থা ও ঘটনাবলীর বর্ননা প্রদানকরেন. যিনি ওসব স্মরন রাখতে পেরেছেন, তিনি তো রেখেছেন, আর যিনিস্মরন রাখতে পারেন নি তিনি ভুলে গেছেন"
মিশকাত শরীফের 'আল মুজিজাতি' অধ্যায়ে মুসলিম শরীফের উধ্ব্তি দিয়ে আযর ইবনে আখতাব থেকে একই কথাবর্নিত তবে এতে এতটুকু অতিরিক্ত আছে,
"আমাদেরকে সেই সমস্ত ঘটনাবলীর খবর দিয়েছেন যেগুলো কিয়ামত পর্যন্ত ঘটতে থাকবে.আমাদের মধ্যেসবচেয়ে বড় আলিম হলেন তিনি যিনি এসব বিষয়াদি সর্বাধিক স্মরন রাখতে পেরেছেন"
মিশকাত শরীফের 'আল ফিতনা' শীর্ষক অধ্যায়ে বুখারি ও মুসলিম শরীফের বরাত দিয়ে হযরত হুযাইফা রা: থেকে বর্নিত হয়েছে,
"হুজুর দ: সে জায়গায় কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব কিছুর খবর দিয়েছেন কোন কিছুই বাদ দেন নি. যাদের পক্ষে সম্ভব তারা সব স্মরন রেখেছেন আর অনেকে ভুলেও গেছেন"
মিশকাত শরীফের 'ফযায়েলে সায়্যিদুল মুরসালীন' শীর্ষক অধ্যায়ে মুসলিম শরীফের বরাত দিয়েহযরত ছওবান রা: থেকে বর্ননা করা হয়েছে,
"আল্লাহ তাআলা আমার সম্মুখে গোটা প্০থিবীকে এমনভাবে সঙ্কুচিত করে দিয়েছেন যে, আমি প্০থিবীর পূর্বপ্রান্ত ও পশ্চিমপ্রান্ত সমূহ স্বচক্ষে অবলোকন করেছি"
মিশকাত শরীফের 'মাসজিদ' অধ্যায়ে হযরত আবদুর রহমান ইবন আয়েশ রা: থেকে বর্নিত আছে,
"আমি আল্লাহ তাআলাকে আমি সুন্দরতম আক্০তিতে দেখেছি. তিনি স্বীয় কুদরতের হাতখানা আমার বুকের উপর রাখলেন. যার শীতলতা আমিস্বীয় অন্তঃস্থলে অনুভব করেছি. ফলে আসমান যমীনের সমস্ত বস্তু সম্পর্কে অবগত হয়েছি"
'শহরে মাওয়াহেবে লদুনিয়ায়' (হযরত যুরকানী রহ: প্রনীত) হযরত আবদুল্লাহ ইবনে উমর থেকে বর্নিত আছে,
"আল্লাহ তাআলা আমার সামনে সারা দুনিয়াকে এবং কিয়ামত পর্যন্ত যা কিছু হবে এমনভাবে দেখতে পেয়েছি যেভাবে আমি আমার নিজ হাতকে দেখতে পেয়েছি"
©somewhere in net ltd.