| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
♦♦♦♦ হয় দেও না হয় নেও ♦♦♦♦
******* বনানী খন্দকার *********
গভীর পবিত্র অন্ধকারে শুনশান শূন্যতায় ঝিমায় পৃথিবী
আমি সুরতুলি একতারায়
চেনামুখ অচেনা হয়,
জংধরা মগজে ঘিলুরা খসে পড়ে
নির্ঘুম রাত কাটে কষ্টের নিবিড় ছোঁয়ায়।
আমার স্বপ্ন বোঝাই নৌকো ডুবে গেলো মাঝনদীতে
তোমার অলিক হাতছানি খুলেনেয় দৌপদীর বস্ত্র
নগ্ন হয় হৃদপিন্ড আমার।
প্রপেলারের মতো ঘুরছি,
হে ঈশ্বর, সংজ্ঞায়িত করো জীবন আমার ।
কেনো স্বপ্ন দিয়ে বাববার কেড়ে নাও ?
কেনো বৃষ্টি নামাও চোখে ? এবার আমিও
বিপ্লবী হবো চেগুয়েভার মতো ।
একএক করে মাড়াবো স্বর্গের সবকটা সিঁড়ি
ছিড়ে নেব ঐ শঙ্খচিলের খয়েরীডানা।
নাম লেখাবো ভবঘুরে নাস্তিকের দলে ।
হে ঈশ্বর পথ দেখাও নয়তো ছুঁড়ে দেও তোমার
প্রজ্জলিত অগ্নিকুন্ডে ।
তার ভাসমান ঘ্রান ছুঁয়ে আছে বলে,
বাঁচতে এখনও সাধ জাগে মনে, নয়তো কবেই
ডুবদিতাম পাতালপুরীর বুকে।
হে ঈশ্বর, হয় তাকে আমার করে দেও না হয় নিবিয়ে দেও চোখের প্রদীপ আমার ।
©somewhere in net ltd.