| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
::::::::::::: আমার অবুঝ চোখ ::::::::
---------- বনানী খন্দকার ------------
এতো রক্তপাত, এতো বিষর্জন, এতো যে চোখের জল ,
সবই কি আগোছালো ? মেঘের কষ্টে বৃষ্টি ভেজা ঘ্রাণ
সবই কি একমুঠো কবিতার জন্য ?
স্মৃতির বুকে তবু চাবুকের নির্মম কষাঘাত,সেও নষ্টালজিয়ার শিকার,
পাঁজর ভাঙে, উত্তেজিত হয় মস্তিস্ক ; আমি ভুগতে থাকি তুমি হীনতায় ।
কবিতারা ভাঙে রাতের করিডোর, পেঁচারা নিশ্চুপ, আমি নেশাচর কবিতার খোঁজে !!
মুছে যাক পৃথিবীর সব রুপ, রস গন্ধ ------
আমি বুকের সব রক্ত ঢেলে দেবো ; সে রঙে সাজুক পৃথিবী
নড়ে যাক ঔপনিবেশিক ভিত ।
কতোটা প্রত্যাশা রেখে যাবো বলো, কৃষ্ণচুড়ার ডালে ?
পুঞ্জিভুত কিছু মুগ্ধ মেঘমালা রেখে গেলাম তুমি ভিজবে বলে ........
শূন্যতাকে কেবলই ছুঁয়ে দেই কষ্টের মহড়ায় ।
সুক্ষ,মিহি কষ্টের কারুকাজ, বাসাবাঁধে এ্যালভিওলাসে, বাড়তে থাকে শ্বাস কষ্ট !!
এতো সহজে কেনো বলো তো ভালোবাসলাম তোমায় ??
আমিতো ছিলাম না তেমন..... তুমি ছুঁয়ে দিলে
আমি মেঘ হয়ে আজও ঝরে যাই ঘাসের বুকে
আমার অনিদ্রার চোখে কেবলই তোমাকে খোঁজে আমার অবুঝ দৃষ্টি ।
©somewhere in net ltd.