নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলম হোক হাতিয়ার

বনানী খন্দকারউ

আমি বনানী খন্দকার । লেখালেখি করি।

বনানী খন্দকারউ › বিস্তারিত পোস্টঃ

বনানী খন্দকারের কবিতা

১১ ই জুলাই, ২০১৬ রাত ৯:৫৫

********* কবি থেকে মানুষ হয়ে গেলাম********

////// -- বনানী খন্দকার ---/////

রুপালি জোছনার আলোয় সূর্য ডুবে গেলে,........অতঃপর চাঁদ উঠে
চারিপাশে যুঁথীদের ঘ্রান........... দুরে গির্জার ঘন্টা, মাঝরাতে। আমি কবিতার খাতা খুলে
ঘোলা মদে ঠোঁট ভেজালাম............. আজ, রাতের জানালা খুলে......... আমিও হারাবো তেপান্তরে ।
স্ফটিকের মতো সাদা জোছনা, কামনার হাত বাড়িয়েছিলো........... হটাৎ ছুঁয়ে দিলো আমার সমগ্রকে ।
আমিও কেমন প্রগাঢ় চুম্বনে,............ নিজেকে সঁপেছিলাম কামনার মিছিলে....
আমি কবি থেকে তখন কেবল মানুষ হয়ে গেলাম ।
আমিও ক্ষুধার্থ তখন বুকথেকে গলা পর্যন্ত............ তোমার জোছনার জলাশয়ে শরীর ভেজালাম ।
ভেজালাম চোখ, ঠোঁট, বুক আর পাঁজর........... সঁপেদিলাম অসমাপ্ত শরীর তোমার নগ্নবুকে।
আমি সেই থেকে মোমের মতো আজও গলে যাই, কেবলই গলে যাই..... ..... তোমার লোমশবুকে ।
ঠোঁটে ঠোঁট রেখে মৃত্যু আর ভালোবাসার ঘ্রাণ নেই একসাথে । নেশাগ্রস্থ নাস্তিকের মতো আমিও
নাম লেখালাম নিষিদ্ধদের দলে .............. তবুও আমি শুদ্ধ , পূতপবিত্র স্বচ্ছ জোছনার ,
গাঢ় রুপোলী আলোর মতো ।....... উঁহু কি নিদারুন ভাবে ভালোবাসো তুমি, আমার অহংকার ছিঁড়েছিড়ে
তবুও তোমাতেই হারাই, ডুবে থাকি অহনিশি ......... আমার কবিতার খাতা গড়া গড়ি খায় খোলা আসমানের নীচে !!
আমি কবি থেকে কেবল মানুষ হয়ে গেলাম ...... পা কাটলাম নেশার গ্লাসে ।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.