নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলম হোক হাতিয়ার

বনানী খন্দকারউ

আমি বনানী খন্দকার । লেখালেখি করি।

বনানী খন্দকারউ › বিস্তারিত পোস্টঃ

বনানী খন্দকারের কবিতা

১১ ই জুলাই, ২০১৬ রাত ৯:৫৮

:::::::::: বেহিসাবি ভালোবাসা ::::::::::::
:::::::::::: বনানী খন্দকার ::::::::::

বেহিসাবি এক ছিলিম ভালোবাসা দেবো তোর পরতে পরতে,
যদি ফুরায়ে আসে রাত, শিশির হয়ে তবু ভেজাবো তোর আদ্যপান্ত।
বয়ঃসন্ধি ভালোবাসা বেড়ে ওঠা স্তনের অবয়বে....
স্মৃতি বিস্মৃতি বারংবার ফিরে আসে তোর দারুচিনি আশ্বাসে।
পূবালী হাওয়ার নূপুর বাজে তোর চোখের চাহনিতে....
তোর গোলাপী ঠোঁটে রোদ্রের বুদবুদ, গভীর গাঢ চুম্বনে আমি পুড়ে মরি চৈত্রের খরার মতো
সমুদ্রের চিল সমুদ্রে হারায় ..... আমার জলপাই চোখ চেয়ে দেখে তার চলাচল
তোর কুমারী প্রেম ডানা মেলে এই বুকে, খেলা করে আমার উঠোন জুড়ে ।
তোর মগজ বাক্সে বন্ধি অনাঘ্রাত প্রেম সে তো কেবল আমারই জন্য !
তুই আয় সাঁতার কাট আমার ঝিনুক বুকে..... নক্ষত্রের সিঁড়ি বেয়ে বেয়ে আমি
রোদ্রের ঘ্রাণ এনে দেবো তোর বুকপাহাড়ে... বিস্মিত জোনাকিরা পুড়ে মরবে নীলাভ মোমের আলোয়
আজ নিভে যাক সব আলো,
আঁধার হোক চারিপাশ... চল বেহিসাবি বাসবো তোকে ভালো ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.