নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয় জুড়ে শতেক ফুটো খড়-কুটোতে ঢাকা-- জীবন যেন গত্তে পড়া গরুর গাড়ির চাকা--- তরল জলে সরল পুঁটি মনমোহিনী আঁশ--- এক ঝিলিকেই কী সুখ দিলো, সুখ যেন সন্ত্রাস!

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর

আসুক শুভ্র সকাল, আসুক আবার শুদ্ধ সময়..

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষার গল্প

২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:০৭

আমি বসন্তের দাসত্ব-ভিখারি
শূন্য আকাশ, কামনার এক কূপ।

ঝিরঝিরে বাতাসে শিশির পড়ছিল,
তবু হঠাৎ মনে হলো
আমি তো বসন্ত চাইনি,
হবিষ্যান্নে পুষ্ট শীতও চাইনি।

পরে চেয়েছিলাম নিষ্পন্দ অন্ধকারে বৈশাখ
রুদ্র, স্পর্শে উষ্ণ, আগুনমাখা বৈশাখ।
সে আসবে কথা দিয়েছিল।
কিন্তু তার বদলে এলো
জলভরা সূর্যের দোসর বর্ষা।

দ্বিধান্বিত, হৃষ্টপুষ্ট মেঘ ডেকে বলল
“প্রিয়, তোমার নাম জানি না,
তোমার গল্পও জানি না।
তবু মনে হয়, তুমিই আমায় ডেকেছিলে
ভীত চোখে, আবেগী স্বরে।”

তখন দেখি, জলের তরঙ্গে শব্দ ভাঙে
মিলনান্ত নীলে, দূরে—আরও দূরে।
শরতের ওপারে পড়ে থাকে
সরাইখানার উচ্ছিষ্টের মতো এক বিষণ্নতা।

দুপুর-নগ্ন হাওয়া উড়িয়ে দেয় মেঘকণা,
সময়ও যেন আর চলে না।

যৌবন পেরিয়ে বার্ধক্য এলো।
তাতার দস্যুর মতো ছিনতাই হলো শৈশব
আমি বড় হলাম,
তবু অপেক্ষা ফুরোল না;
শুধু ইতিহাস ছিন্নভিন্ন হলো।

আর এদিকে,
লাথির ঘায়ে রবীন্দ্রনাথ নিতান্ত অসহায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.