নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাগ্রত বাঙ্গালী

সংগ্রাম৭১

সংগ্রাম৭১ › বিস্তারিত পোস্টঃ

ইংরেজি সন-তারিখ থেকে বাংলা সন-তারিখ বের করার কৌশল

২৮ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৯

বিডিলাইভ ডেস্ক: প্রথমে ইংরেজি সন থেকে ৫৯৩ বিয়োগ করে বাংলা সন বের করে নিতে হবে। বাংলা ১লা বৈশাখ সব সময় ইংরেজি এপ্রিল মাসের ১৪ তারিখ থেকে শুরু হয় এবং বাংলায় অন্যান্য মাসগুলি পর্যায়ক্রমে ইংরেজি মাসের ১৩ থেকে ১৬ তারিখের মধ্যেই শুরু হয়।

যেহেতু ইংরেজি মাসের ১৩-১৬ তারিখের মধ্যে বাংলা মাসগুলির ১ তারিখ শুরু হয়ে থাকে তাই নিচের কোডটি মনে রাখুন।

কোড : ৪ ৫৫ ৬৬৬৬ ৫৫ ৪৩৫।
এখানে বাংলার ১২ মাসের ১২টি কোড আছে পর্যায়ক্রমিকভাবে।
কোডটিতে ৪ মানে ইংরেজী মাসের ১৪ তারিখ, ৫ মানে ইংরেজী মাসের ১৫ তারিখ, ৬ মানে ইংরেজী মাসের ১৬ তারিখ এইভাবে যা বাংলা মাসগুলির ১ম তারিখ পর্যায়ক্রমে শুরু হওয়া নির্দেশ করে।

উদহরণ :
কাজী নজরুল ইসলামের জন্ম ১৮৯৯ সালের ২৫ মে। এটাকে আমরা বাংলা সন-তারিখে রূপান্তরিত করবো।

এখন, ১৮৯৯ থেকে ৫৯৩ বিয়োগ করলে পাই ১৩০৬, যা কাজী নজরুলের বাংলা জন্ম সাল নির্দেশ করে।

এবার ২৫ মে থেকে বাংলা মাসের তারিখটি বের করবো।

এখন, আমাদের কোডের দিকে নজর দিই। কোডের ১ম অংকটি ৪, মানে এপ্রিল মাসের ১৪ তারিখ বা বাংলার ১ লা বৈশাখ। কোডের ২য় অংকটি ৫, মানে মে মাসের ১৫ তারিখ বা বাংলায় জ্যৈষ্ঠ মাসের ১লা তারিখ। এখন, ১৫মে থেকে ২৫মে মানে ১১ দিন। অর্থ্যাৎ ১৩০৬ সালের ১১ই জ্যৈষ্ঠ।

সুতরাং, কাজী নজরুল ইসলামের জন্ম ইংরেজির ১৮৯৯ সালের ২৫মে হচ্ছে বাংলায় ১৩০৬ সালের ১১ই জ্যৈষ্ঠ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভাল পোষ্ট।

৩১ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

সংগ্রাম৭১ বলেছেন: ধণ্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.